Dhaka ০১:৫২ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
ডিসেম্বরের মধ্যে নতুন মজুরি কাঠামো চূড়ান্ত, শ্রমিকদের বেতন জানুয়ারি থেকে কার্যকর বড়দিন উদযাপনে খ্রিষ্টান কল্যাণ ট্রাস্টকে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী কারখানা বন্ধের চক্রান্ত ও উসকানিকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে: সালাহউদ্দিন আহমদ পোশাকশিল্পে টানা অস্থিতিশীলতায় চরম উদ্বিগ্ন উদ্যোক্তারা দেশে কর্মক্ষম জনগোষ্ঠীর ৮৪ শতাংশ অনানুষ্ঠানিক খাতে নিয়োজিত: বিশ্বব্যাংক ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম দাঁড়াল ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা ডলারের বিনিময় হারে ঊর্ধ্বগতি, ব্যাংকের এমডিদের সতর্ক করলেন গভর্নর উদ্যোক্তাদের অনীহায় বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি কমে ৪.১৭ শতাংশে চার মাসে রেমিট্যান্স প্রবাহে ১৪.৭ শতাংশ প্রবৃদ্ধি নবায়নযোগ্য জ্বালানি এখন আর শুধু সম্ভাবনা নয়, অনিবার্য বাস্তবতা: প্রধানমন্ত্রী

কুড়িগ্রামে বিপুল পরিমাণ ইয়াবা ও হেরোইনসহ আইনজীবী দম্পতি গ্রেপ্তার

  • সর্বশেষ হালনাগাদ : ১১:০৪:৩৫ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬
  • ১২ বার দেখা হয়েছে

কুড়িগ্রাম সদর উপজেলার খলিলগঞ্জ ওয়াপদাপাড়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ১৯৫ পিস ইয়াবা ও ৫১ পুরিয়া হেরোইনসহ এক আইনজীবী দম্পতিসহ মোট তিনজনকে আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বিকেলে খলিলগঞ্জ ওয়াপদাপাড়া এলাকার একটি বসতবাড়িতে এই অভিযান চালোনো হয়। আটক ব্যক্তিরা হলেন— কুড়িগ্রাম জেলা আইনজীবী সমিতির সদস্য অ্যাডভোকেট মো. আলমগীর হোসেন (৪৫), তাঁর স্ত্রী মোছা. ডলি (৩০) এবং ভূরুঙ্গামারী উপজেলার ব্যাপারীটারী এলাকার বাসিন্দা মো. শাহেদ মাহমুদ শাকিল (৩০)।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কুড়িগ্রাম জেলা কার্যালয়ের তথ্য বিবরণী অনুযায়ী, অভিযান পরিচালনাকালে অ্যাডভোকেট আলমগীর হোসেনের হেফাজত থেকে ১৯০ পিস ইয়াবা, তাঁর স্ত্রী ডলির কাছ থেকে ৫১টি হেরোইনের পুরিয়া এবং সহযোগী শাহেদ মাহমুদ শাকিলের কাছ থেকে আরও ৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ১৯.৫ গ্রাম ওজনের ১৯৫ পিস ইয়াবা এবং ৪ গ্রাম হেরোইনের আনুমানিক বাজারমূল্য ৯৮ হাজার ৫০০ টাকা নির্ধারণ করা হয়েছে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কুড়িগ্রামের উপ-পরিচালক মো. শাহ-নেওয়াজ জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরপূর্বক কুড়িগ্রাম সদর থানায় হস্তান্তর করা হয়েছে। কুড়িগ্রাম সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান যে, পুলিশি হেফাজতে থাকা ওই তিন আসামিকে শুক্রবার সকালে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হবে।

জনপ্রিয়

পোশাক খাতের শ্রমিক আন্দোলনে নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতার প্রমাণ মিলল

কুড়িগ্রামে বিপুল পরিমাণ ইয়াবা ও হেরোইনসহ আইনজীবী দম্পতি গ্রেপ্তার

সর্বশেষ হালনাগাদ : ১১:০৪:৩৫ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬