Dhaka ০১:৫২ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
ডিসেম্বরের মধ্যে নতুন মজুরি কাঠামো চূড়ান্ত, শ্রমিকদের বেতন জানুয়ারি থেকে কার্যকর বড়দিন উদযাপনে খ্রিষ্টান কল্যাণ ট্রাস্টকে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী কারখানা বন্ধের চক্রান্ত ও উসকানিকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে: সালাহউদ্দিন আহমদ পোশাকশিল্পে টানা অস্থিতিশীলতায় চরম উদ্বিগ্ন উদ্যোক্তারা দেশে কর্মক্ষম জনগোষ্ঠীর ৮৪ শতাংশ অনানুষ্ঠানিক খাতে নিয়োজিত: বিশ্বব্যাংক ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম দাঁড়াল ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা ডলারের বিনিময় হারে ঊর্ধ্বগতি, ব্যাংকের এমডিদের সতর্ক করলেন গভর্নর উদ্যোক্তাদের অনীহায় বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি কমে ৪.১৭ শতাংশে চার মাসে রেমিট্যান্স প্রবাহে ১৪.৭ শতাংশ প্রবৃদ্ধি নবায়নযোগ্য জ্বালানি এখন আর শুধু সম্ভাবনা নয়, অনিবার্য বাস্তবতা: প্রধানমন্ত্রী

দিনাজপুর সীমান্তে বিজিবির অভিযানে ১০১ বোতল মদ উদ্ধার

  • সর্বশেষ হালনাগাদ : ১১:০৯:৫২ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬
  • ১৭ বার দেখা হয়েছে

দিনাজপুরের বিরল সীমান্ত এলাকায় এক বিশেষ চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করে ১০১ বোতল ভারতীয় মদ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দিবাগত রাতে দিনাজপুর ব্যাটালিয়নের (৪২ বিজিবি) অধীনস্থ এনায়েতপুর বিওপির একটি চৌকস টহলদল এই অভিযান পরিচালনা করে। অভিযানকালে বিজিবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা মালামাল ফেলে পালিয়ে গেলে সীমান্ত এলাকা থেকে মালিকবিহীন অবস্থায় মদগুলো জব্দ করা হয়, যার আনুমানিক সিজার মূল্য ৩০ হাজার ৩০০ টাকা।

জব্দকৃত মাদকের বিষয়ে প্রচলিত আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের কার্যক্রম চলমান রয়েছে এবং এই চোরাচালানের সাথে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনতে সীমান্ত এলাকায় গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে। দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এম এম জিল্লুর রহমান জানান, মাদক পরিবার ও সমাজের ভবিষ্যৎ ধ্বংস করে দেয়ায় সীমান্ত দিয়ে এর অনুপ্রবেশ রোধে বিজিবি পেশাদারত্ব ও জিরো টলারেন্স নীতি নিয়ে দায়িত্ব পালন করছে। সীমান্ত সুরক্ষার পাশাপাশি যেকোনো ধরণের চোরাচালান প্রতিরোধে বিজিবির এই কঠোর অভিযান ও টহল কার্যক্রম অব্যাহত থাকবে।

জনপ্রিয়

পোশাক খাতের শ্রমিক আন্দোলনে নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতার প্রমাণ মিলল

দিনাজপুর সীমান্তে বিজিবির অভিযানে ১০১ বোতল মদ উদ্ধার

সর্বশেষ হালনাগাদ : ১১:০৯:৫২ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬