Dhaka ০৯:০২ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
ডিসেম্বরের মধ্যে নতুন মজুরি কাঠামো চূড়ান্ত, শ্রমিকদের বেতন জানুয়ারি থেকে কার্যকর বড়দিন উদযাপনে খ্রিষ্টান কল্যাণ ট্রাস্টকে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী কারখানা বন্ধের চক্রান্ত ও উসকানিকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে: সালাহউদ্দিন আহমদ পোশাকশিল্পে টানা অস্থিতিশীলতায় চরম উদ্বিগ্ন উদ্যোক্তারা দেশে কর্মক্ষম জনগোষ্ঠীর ৮৪ শতাংশ অনানুষ্ঠানিক খাতে নিয়োজিত: বিশ্বব্যাংক ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম দাঁড়াল ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা ডলারের বিনিময় হারে ঊর্ধ্বগতি, ব্যাংকের এমডিদের সতর্ক করলেন গভর্নর উদ্যোক্তাদের অনীহায় বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি কমে ৪.১৭ শতাংশে চার মাসে রেমিট্যান্স প্রবাহে ১৪.৭ শতাংশ প্রবৃদ্ধি নবায়নযোগ্য জ্বালানি এখন আর শুধু সম্ভাবনা নয়, অনিবার্য বাস্তবতা: প্রধানমন্ত্রী

নাইজেরিয়ায় বন্দুকধারীদের হামলায় নিহত অন্তত ১০, লুটপাট ও সহিংসতা

  • সর্বশেষ হালনাগাদ : ১০:৪২:৫১ পূর্বাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬
  • ১৬ বার দেখা হয়েছে

নাইজেরিয়ার পূর্বাঞ্চলীয় তারাবা রাজ্যের একটি গ্রামে সশস্ত্র বন্দুকধারীদের হামলায় অন্তত ১০ জন নিহত হয়েছেন বলে দেশটির পুলিশ জানিয়েছে। তবে হামলা থেকে রক্ষা পাওয়া স্থানীয় অধিবাসীরা নিহতের সংখ্যা ২০ জনের বেশি বলে দাবি করেছেন। অন্যদিকে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বলেছে, এই হামলায় নিহতের সংখ্যা প্রায় ৪০ জন।

স্থানীয় সূত্রে জানা গেছে, মোটরসাইকেলে চেপে এসে সশস্ত্র বন্দুকধারীরা তারাবা রাজ্যের বিনারি গ্রামে হামলা চালায়। তারা গ্রামের একাধিক দোকানপাট থেকে নগদ টাকা, খাদ্যসামগ্রী ও অন্যান্য প্রয়োজনীয় জিনিসপত্র লুট করে নিয়ে যায়। আতঙ্কে গ্রামবাসীরা পালিয়ে যাওয়ার সময় পেছনে ফেলে যাওয়া মোটরসাইকেলগুলোও নিয়ে যায় হামলাকারীরা।

নাইজেরিয়ার উত্তর-পশ্চিম ও মধ্য অঞ্চলের যেসব দুর্গম এলাকায় সরকারের উপস্থিতি কম, সেখানে প্রায়ই বিভিন্ন সশস্ত্র ডাকাত দল এ ধরনের হামলা ও লুণ্ঠন চালায়। ওই অঞ্চলে পর্যাপ্ত জনবল ও সরঞ্জামের অভাবে পুলিশ ও নিরাপত্তা বাহিনীকেও প্রায়শই সশস্ত্র গোষ্ঠীগুলোর বিরুদ্ধে হিমশিম খেতে হয়।

জনপ্রিয়

মোংলা বন্দরে দুটি আধুনিক কন্টেইনার জেটির ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী

নাইজেরিয়ায় বন্দুকধারীদের হামলায় নিহত অন্তত ১০, লুটপাট ও সহিংসতা

সর্বশেষ হালনাগাদ : ১০:৪২:৫১ পূর্বাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬