ফুটবলপ্রেমীদের জন্য নতুন খবর নিয়ে এসেছেন ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার রোনালদিনহো। ৪৬ বছর বয়সে তিনি ইতালির তৃতীয় বিভাগের ক্লাব রাভেন্নার হয়ে আবার প্রতিযোগিতামূলক ফুটবলে মাঠে নামতে যাচ্ছেন। আগামী ১৫ নভেম্বর ফোরলির বিপক্ষে ম্যাচ দিয়ে তাঁর নতুন এই অধ্যায় শুরু হতে পারে।
২০০২ সালের বিশ্বকাপজয়ী এবং ২০০৫ সালের ব্যালন ডি’অর বিজয়ী এই তারকা ২০১৫ সালে ফ্লুমিনেন্সের হয়ে শেষ পেশাদার ম্যাচ খেলেছিলেন এবং ২০১৮ সালে আনুষ্ঠানিকভাবে অবসরের ঘোষণা দেন। দীর্ঘ বিরতির পর তাঁর পুনরায় পেশাদার ফুটবলে মাঠে নামার এই উদ্যোগ ক্রীড়ামোদীদের মধ্যে ব্যাপক কৌতুহল সৃষ্টি করেছে। রাভেন্না কর্তৃপক্ষ নিশ্চিত করেছে যে তাঁর অন্তর্ভুক্তি মাঠের খেলায় বাড়তি আকর্ষণ তৈরি করবে।

























