Dhaka ০৯:৩২ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
ডিসেম্বরের মধ্যে নতুন মজুরি কাঠামো চূড়ান্ত, শ্রমিকদের বেতন জানুয়ারি থেকে কার্যকর বড়দিন উদযাপনে খ্রিষ্টান কল্যাণ ট্রাস্টকে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী কারখানা বন্ধের চক্রান্ত ও উসকানিকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে: সালাহউদ্দিন আহমদ পোশাকশিল্পে টানা অস্থিতিশীলতায় চরম উদ্বিগ্ন উদ্যোক্তারা দেশে কর্মক্ষম জনগোষ্ঠীর ৮৪ শতাংশ অনানুষ্ঠানিক খাতে নিয়োজিত: বিশ্বব্যাংক ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম দাঁড়াল ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা ডলারের বিনিময় হারে ঊর্ধ্বগতি, ব্যাংকের এমডিদের সতর্ক করলেন গভর্নর উদ্যোক্তাদের অনীহায় বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি কমে ৪.১৭ শতাংশে চার মাসে রেমিট্যান্স প্রবাহে ১৪.৭ শতাংশ প্রবৃদ্ধি নবায়নযোগ্য জ্বালানি এখন আর শুধু সম্ভাবনা নয়, অনিবার্য বাস্তবতা: প্রধানমন্ত্রী

মেক্সিকোতে সার্ফার হত্যা: তিন আসামির ১৫৮ বছর ৯ মাসের কারাদণ্ড

  • সর্বশেষ হালনাগাদ : ০৭:৩৩:১৩ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
  • ১২ বার দেখা হয়েছে

মেক্সিকোর বাজা ক্যালিফোর্নিয়া উপকূলে ২০২৪ সালে সার্ফিং করতে গিয়ে দুই অস্ট্রেলীয় ভাই ও তাদের এক মার্কিন বন্ধু হত্যার দায়ে তিন মেক্সিকান নাগরিককে ১৫৮ বছর ৯ মাস করে কারাদণ্ড দিয়েছেন আদালত। শুক্রবার উপকূলীয় শহর এনসেনাদার একটি আদালত এই রায় ঘোষণা করেন।

দণ্ডিত ব্যক্তিরা হলেন হেসুস গেরার্দো গার্সিয়া, যিনি ‘এল কেকাস’ নামে পরিচিত, ইরিনেও ফ্রান্সিসকো ‘এন’ এবং অ্যাঞ্জেল হেসুস ‘এন’। হত্যা, সহিংসতার মাধ্যমে ডাকাতি এবং সহিংসতার মাধ্যমে গাড়ি চুরির দায়ে তাদের এই সাজা দেওয়া হয়েছে। রায়ের এক সপ্তাহ আগেই তাদের দোষী সাব্যস্ত করা হয়েছিল।

নিহত দুই অস্ট্রেলীয় ভাই হলেন ৩৩ বছর বয়সী ক্যালাম রবিনসন ও ৩০ বছর বয়সী জেক রবিনসন। তাদের মার্কিন বন্ধু জ্যাক কার্টার রোডের বয়স ছিল ৩০ বছর। ২০২৪ সালের এপ্রিলের শেষ দিকে তারা সার্ফিং করতে মেক্সিকোর এনসেনাদার কাছে পুন্তা সান হোসে এলাকায় যান এবং ২৭ এপ্রিল রাতে সেখানে তাঁবু খাটিয়ে ছিলেন।

কয়েক দিন তাদের খোঁজ না পাওয়ায় অনুসন্ধান শুরু হয়, যেখানে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত সংস্থা এফবিআইও যুক্ত হয়। কয়েক দিনের অনুসন্ধানের পর ৩ মে ১৫ মিটারের বেশি গভীর একটি কূপ থেকে তিনজনের লাশ উদ্ধার করা হয়। তাদের সবার মাথায় গুলির ক্ষত ছিল।

মেক্সিকোর অ্যাটর্নি জেনারেল তিন আসামির প্রত্যেকের ২১০ বছরের কারাদণ্ড চেয়েছিলেন, তবে আদালত তাদের প্রত্যেককে ১৫৮ বছর ৯ মাস করে কারাদণ্ড দেন।

স্থানীয় সার্ফারদের সংগঠনের সভাপতি আন্তোনিও ওতানেজ এই রায়কে স্বাগত জানিয়ে বলেন, ন্যায়বিচার হয়েছে। তবে হত্যাকাণ্ডের পর এলাকায় পর্যটকের সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমেছে, বিশেষ করে সার্ফিং করতে আসা পর্যটকের সংখ্যা কমেছে বলেও তিনি জানান। নিহতদের বাবা মার্টিন রবিনসন গত সপ্তাহে বলেছিলেন, দোষী সাব্যস্ত করার রায় তার দুই ছেলে ও তাদের বন্ধুর জন্য ন্যায়বিচার পাওয়ার দীর্ঘ ও বেদনাদায়ক যাত্রায় একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত।

জনপ্রিয়

মোংলা বন্দরে দুটি আধুনিক কন্টেইনার জেটির ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী

মেক্সিকোতে সার্ফার হত্যা: তিন আসামির ১৫৮ বছর ৯ মাসের কারাদণ্ড

সর্বশেষ হালনাগাদ : ০৭:৩৩:১৩ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬