Dhaka ০৯:৩২ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
ডিসেম্বরের মধ্যে নতুন মজুরি কাঠামো চূড়ান্ত, শ্রমিকদের বেতন জানুয়ারি থেকে কার্যকর বড়দিন উদযাপনে খ্রিষ্টান কল্যাণ ট্রাস্টকে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী কারখানা বন্ধের চক্রান্ত ও উসকানিকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে: সালাহউদ্দিন আহমদ পোশাকশিল্পে টানা অস্থিতিশীলতায় চরম উদ্বিগ্ন উদ্যোক্তারা দেশে কর্মক্ষম জনগোষ্ঠীর ৮৪ শতাংশ অনানুষ্ঠানিক খাতে নিয়োজিত: বিশ্বব্যাংক ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম দাঁড়াল ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা ডলারের বিনিময় হারে ঊর্ধ্বগতি, ব্যাংকের এমডিদের সতর্ক করলেন গভর্নর উদ্যোক্তাদের অনীহায় বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি কমে ৪.১৭ শতাংশে চার মাসে রেমিট্যান্স প্রবাহে ১৪.৭ শতাংশ প্রবৃদ্ধি নবায়নযোগ্য জ্বালানি এখন আর শুধু সম্ভাবনা নয়, অনিবার্য বাস্তবতা: প্রধানমন্ত্রী

ক্ষেপণাস্ত্র প্রযুক্তিতে ইরান: শত্রুদের হামলা প্রতিরোধের সক্ষমতা অর্জনের লক্ষ্য

  • সর্বশেষ হালনাগাদ : ০৭:২৭:০০ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
  • ৮ বার দেখা হয়েছে

ক্ষেপণাস্ত্র উৎপাদনসহ উন্নত প্রযুক্তির ক্ষেত্রে ইরানের সাম্প্রতিক অর্জন দেশটির মানবসম্পদ ও বৈজ্ঞানিক সক্ষমতাকে তুলে ধরেছে। তবে ইরান প্রযুক্তিগত উন্নতিকে এমন পর্যায়ে নিয়ে যেতে চায়, যাতে কোনো শত্রু দেশটিতে হামলা চালানোর সাহস না পায়।

তেহরানের কাছে ইসলামশাহরে কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এসব কথা বলেন। আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিম এই তথ্য জানিয়েছে।

প্রেসিডেন্ট পেজেশকিয়ান আরও বলেন, ‘আমরা বর্তমান অবস্থার চেয়েও আরও অনেক ভালো করতে পারি, যাতে ইরান এমন একটি অবস্থানে পৌঁছায়, যেখানে কোনো শত্রু হামলা চালানোর সাহস পাবে না।’

এই লক্ষ্য অর্জনে দক্ষ ও যোগ্য মানুষ গড়ে তোলার ক্ষেত্রে শিক্ষার ভূমিকা মৌলিক বলে জানান ইরানের প্রেসিডেন্ট। উন্নত প্রযুক্তিতে সক্ষমতা বাড়ানোর পাশাপাশি দেশের বৈজ্ঞানিক ও মানবসম্পদের বিকাশেও গুরুত্ব দেওয়ার কথা তুলে ধরেন তিনি।

জনপ্রিয়

মোংলা বন্দরে দুটি আধুনিক কন্টেইনার জেটির ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী

ক্ষেপণাস্ত্র প্রযুক্তিতে ইরান: শত্রুদের হামলা প্রতিরোধের সক্ষমতা অর্জনের লক্ষ্য

সর্বশেষ হালনাগাদ : ০৭:২৭:০০ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬