Dhaka ১০:২৭ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
ডিসেম্বরের মধ্যে নতুন মজুরি কাঠামো চূড়ান্ত, শ্রমিকদের বেতন জানুয়ারি থেকে কার্যকর বড়দিন উদযাপনে খ্রিষ্টান কল্যাণ ট্রাস্টকে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী কারখানা বন্ধের চক্রান্ত ও উসকানিকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে: সালাহউদ্দিন আহমদ পোশাকশিল্পে টানা অস্থিতিশীলতায় চরম উদ্বিগ্ন উদ্যোক্তারা দেশে কর্মক্ষম জনগোষ্ঠীর ৮৪ শতাংশ অনানুষ্ঠানিক খাতে নিয়োজিত: বিশ্বব্যাংক ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম দাঁড়াল ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা ডলারের বিনিময় হারে ঊর্ধ্বগতি, ব্যাংকের এমডিদের সতর্ক করলেন গভর্নর উদ্যোক্তাদের অনীহায় বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি কমে ৪.১৭ শতাংশে চার মাসে রেমিট্যান্স প্রবাহে ১৪.৭ শতাংশ প্রবৃদ্ধি নবায়নযোগ্য জ্বালানি এখন আর শুধু সম্ভাবনা নয়, অনিবার্য বাস্তবতা: প্রধানমন্ত্রী

শাহজালালে লাগেজ ব্যবস্থাপনার চিত্র এবার সরাসরি মনিটরে দেখতে পাবেন যাত্রীরা

  • সর্বশেষ হালনাগাদ : ০৭:১০:৪১ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
  • ৪ বার দেখা হয়েছে

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীসেবার মানোন্নয়ন, ব্যাগেজের সুরক্ষা নিশ্চিতকরণ এবং লাগেজ হ্যান্ডলিং প্রক্রিয়ায় স্বচ্ছতা ও জবাবদিহি আনতে নতুন উদ্যোগ নিয়েছে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। এই ব্যবস্থার আওতায় বিমানবন্দরের আটটি লাগেজ বেল্ট এলাকায় ৩২টি সিসিটিভি ক্যামেরা এবং ৬৫ ইঞ্চি মাপের ১৮টি মনিটর স্থাপন করা হয়েছে।

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের জনসংযোগ শাখা থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। নতুন এ সুবিধার ফলে যাত্রীরা তাঁদের লাগেজ পরিবহনের প্রতিটি ধাপ সরাসরি মনিটরে পর্যবেক্ষণ করতে পারবেন। উড়োজাহাজ থেকে লাগেজ খালাস, নির্ধারিত স্থানে স্থানান্তর, বাছাই এবং বেল্টে পৌঁছানো পর্যন্ত পুরো প্রক্রিয়াটির লাইভ সম্প্রচার দেখা যাবে।

বেবিচক জানায়, যাত্রীদের স্বার্থরক্ষা, আন্তর্জাতিক মানের বিমানবন্দর ব্যবস্থাপনা গড়ে তোলা এবং প্রবাসীসহ সকল যাত্রীর নির্বিঘ্ন সেবা নিশ্চিত করতে আধুনিক প্রযুক্তিনির্ভর কার্যক্রম অব্যাহত রাখা হয়েছে। এই প্রযুক্তির সংযোজন লাগেজ ব্যবস্থাপনার দক্ষতা বাড়ানোর পাশাপাশি যাত্রীদের ভোগান্তি কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

জনপ্রিয়

মোংলা বন্দরে দুটি আধুনিক কন্টেইনার জেটির ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী

শাহজালালে লাগেজ ব্যবস্থাপনার চিত্র এবার সরাসরি মনিটরে দেখতে পাবেন যাত্রীরা

সর্বশেষ হালনাগাদ : ০৭:১০:৪১ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬