Dhaka ০৫:০২ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
ডিসেম্বরের মধ্যে নতুন মজুরি কাঠামো চূড়ান্ত, শ্রমিকদের বেতন জানুয়ারি থেকে কার্যকর বড়দিন উদযাপনে খ্রিষ্টান কল্যাণ ট্রাস্টকে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী কারখানা বন্ধের চক্রান্ত ও উসকানিকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে: সালাহউদ্দিন আহমদ পোশাকশিল্পে টানা অস্থিতিশীলতায় চরম উদ্বিগ্ন উদ্যোক্তারা দেশে কর্মক্ষম জনগোষ্ঠীর ৮৪ শতাংশ অনানুষ্ঠানিক খাতে নিয়োজিত: বিশ্বব্যাংক ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম দাঁড়াল ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা ডলারের বিনিময় হারে ঊর্ধ্বগতি, ব্যাংকের এমডিদের সতর্ক করলেন গভর্নর উদ্যোক্তাদের অনীহায় বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি কমে ৪.১৭ শতাংশে চার মাসে রেমিট্যান্স প্রবাহে ১৪.৭ শতাংশ প্রবৃদ্ধি নবায়নযোগ্য জ্বালানি এখন আর শুধু সম্ভাবনা নয়, অনিবার্য বাস্তবতা: প্রধানমন্ত্রী

এআইএসএ নেত্রীকে মুক্তি দিলেও দীপকেকে আদালতে পাঠাচ্ছে দিল্লি পুলিশ

  • সর্বশেষ হালনাগাদ : ১১:৪৯:০৮ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
  • ২৪ বার দেখা হয়েছে

দিল্লিতে বিক্ষোভের আগে আটক অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের (এআইএসএ) সভাপতি নেহা বোরাকে ছেড়ে দিয়েছে স্থানীয় পুলিশ। তবে ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকেকে মুক্তি দেওয়া হয়নি। পুলিশ জানিয়েছে, আইনি প্রক্রিয়া শেষে অভিজিৎকে নিম্ন আদালতে সোপর্দ করা হবে।

দিল্লি পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, সতর্কতামূলক ব্যবস্থার অংশ হিসেবে শুক্রবার সন্ধ্যায় তাঁদের আটক করা হয়েছিল। আইনি আনুষ্ঠানিকতা শেষে নেহাকে প্রস্থান করার অনুমতি দেওয়া হলেও অভিজিতের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে।

অন্যদিকে সিজেপির আইনি দলের পক্ষ থেকে বলা হয়েছে, অভিজিৎকে আটক ও আদালতে উপস্থাপনের প্রক্রিয়া নিয়ে বিস্তারিত কোনো স্পষ্ট তথ্য তারা পাননি। তাঁদের আইনজীবীরাও পর্যন্ত তাঁর সঙ্গে দেখা করার সুযোগ পাননি বলে দাবি করা হচ্ছে।

জনপ্রিয়

মোংলা বন্দরে দুটি আধুনিক কন্টেইনার জেটির ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী

এআইএসএ নেত্রীকে মুক্তি দিলেও দীপকেকে আদালতে পাঠাচ্ছে দিল্লি পুলিশ

সর্বশেষ হালনাগাদ : ১১:৪৯:০৮ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬