Dhaka ০৪:৩৮ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
ডিসেম্বরের মধ্যে নতুন মজুরি কাঠামো চূড়ান্ত, শ্রমিকদের বেতন জানুয়ারি থেকে কার্যকর বড়দিন উদযাপনে খ্রিষ্টান কল্যাণ ট্রাস্টকে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী কারখানা বন্ধের চক্রান্ত ও উসকানিকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে: সালাহউদ্দিন আহমদ পোশাকশিল্পে টানা অস্থিতিশীলতায় চরম উদ্বিগ্ন উদ্যোক্তারা দেশে কর্মক্ষম জনগোষ্ঠীর ৮৪ শতাংশ অনানুষ্ঠানিক খাতে নিয়োজিত: বিশ্বব্যাংক ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম দাঁড়াল ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা ডলারের বিনিময় হারে ঊর্ধ্বগতি, ব্যাংকের এমডিদের সতর্ক করলেন গভর্নর উদ্যোক্তাদের অনীহায় বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি কমে ৪.১৭ শতাংশে চার মাসে রেমিট্যান্স প্রবাহে ১৪.৭ শতাংশ প্রবৃদ্ধি নবায়নযোগ্য জ্বালানি এখন আর শুধু সম্ভাবনা নয়, অনিবার্য বাস্তবতা: প্রধানমন্ত্রী

নিউ ইয়র্ক সিটিকে ২-০ গোলে হারিয়ে এমএলএস প্লে-অফে ইন্টার মিয়ামি

  • সর্বশেষ হালনাগাদ : ০৩:১৩:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
  • ১৬ বার দেখা হয়েছে

মেজর লিগ সকারের (এমএলএস) গুরুত্বপূর্ণ ম্যাচে নিউ ইয়র্ক সিটি এফসিকে ২-০ ব্যবধানে পরাজিত করে প্লে-অফের যোগ্যতা অর্জন নিশ্চিত করেছে ইন্টার মিয়ামি। খেলায় দলের মহাতারকা লিওনেল মেসির চমৎকার অ্যাসিস্টে লক্ষ্যভেদ করেন রদ্রিগো ডি পল এবং বাকি গোলটি করে দীর্ঘদিনের গোলখরা দূর করেন আর্জেন্টাইন ফরোয়ার্ড জার্মান বেরতেরামে।

এই জয়ের সুবাদে নতুন প্রধান কোচ ক্রিস্টিয়ান ‘কিলি’ গনজালেসের অধীনে টানা দ্বিতীয় জয় নিজেদের ঝুলিতে পুরল পয়েন্ট তালিকার দ্বিতীয় স্থানে থাকা মিয়ামি। নিয়মিত লিগ মৌসুমের আরও পাঁচটি ম্যাচ হাতে থাকতেই ওয়াইল্ড কার্ড রাউন্ড খেলা নিশ্চিত করে ফেভারিট দলটি। ম্যাচের শুরু থেকেই আক্রমণে সক্রিয় থাকা মেসি ২০তম মিনিটে চমৎকার এক আক্রমণের সুযোগ সৃষ্টি করলে লুইস সুয়ারেজ হয়ে বল পেয়ে লক্ষ্যভেদ করেন বেরতেরামে।

প্রথমার্ধের অতিরিক্ত সময়ে কাউন্টার অ্যাটাক থেকে ব্যবধান ২-০ তে উন্নীত করে ইন্টার মিয়ামি। বেরতেরামের বানিয়ে দেওয়া বল নিয়ন্ত্রণে নিয়ে নিউ ইয়র্কের তিন ডিফেন্ডারকে পরাস্ত করেন মেসি এবং বাঁ পায়ের নিখুঁত পাসে বল বাড়িয়ে দেন ডি পলকে, যা থেকে দুর্দান্ত ফিনিশিংয়ে গোল পান তিনি।

দ্বিতীয়ার্ধে নিউ ইয়র্ক সিটি সুযোগ পেলেও যোগ করা সময়ে পাওয়া তাদের পেনাল্টি শট চমৎকার দক্ষতায় রুখে দেন মিয়ামির গোলরক্ষক ডেইন সেন্ট ক্লেয়ার। টানা দুই ম্যাচে ক্লিনশিট রেখে মাঠ ছাড়া মিয়ামি ইস্টার্ন কনফারেন্সে নিজেদের দ্বিতীয় স্থান আরও শক্ত করায় প্লে-অফে ঘরের মাঠে খেলার বিশেষ সুবিধা পাবে।

জনপ্রিয়

মোংলা বন্দরে দুটি আধুনিক কন্টেইনার জেটির ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী

নিউ ইয়র্ক সিটিকে ২-০ গোলে হারিয়ে এমএলএস প্লে-অফে ইন্টার মিয়ামি

সর্বশেষ হালনাগাদ : ০৩:১৩:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬