Dhaka ১০:১০ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
ডিসেম্বরের মধ্যে নতুন মজুরি কাঠামো চূড়ান্ত, শ্রমিকদের বেতন জানুয়ারি থেকে কার্যকর বড়দিন উদযাপনে খ্রিষ্টান কল্যাণ ট্রাস্টকে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী কারখানা বন্ধের চক্রান্ত ও উসকানিকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে: সালাহউদ্দিন আহমদ পোশাকশিল্পে টানা অস্থিতিশীলতায় চরম উদ্বিগ্ন উদ্যোক্তারা দেশে কর্মক্ষম জনগোষ্ঠীর ৮৪ শতাংশ অনানুষ্ঠানিক খাতে নিয়োজিত: বিশ্বব্যাংক ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম দাঁড়াল ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা ডলারের বিনিময় হারে ঊর্ধ্বগতি, ব্যাংকের এমডিদের সতর্ক করলেন গভর্নর উদ্যোক্তাদের অনীহায় বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি কমে ৪.১৭ শতাংশে চার মাসে রেমিট্যান্স প্রবাহে ১৪.৭ শতাংশ প্রবৃদ্ধি নবায়নযোগ্য জ্বালানি এখন আর শুধু সম্ভাবনা নয়, অনিবার্য বাস্তবতা: প্রধানমন্ত্রী

আইনজীবী পরিচয় নিয়ে বিতর্কে হোয়াইট হাউসের নতুন প্রেস সেক্রেটারি কেটি জাকারিয়া

  • সর্বশেষ হালনাগাদ : ০১:৩৩:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
  • ১৪ বার দেখা হয়েছে

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন হোয়াইট হাউস প্রেস সেক্রেটারি কেটি জাকারিয়ার আইনজীবী পরিচয় নিয়ে বিতর্ক শুরু হয়েছে। বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, যুক্তরাষ্ট্রের কোনো অঙ্গরাজ্যেই তাঁর আইন পেশা পরিচালনার লাইসেন্স থাকার প্রমাণ মেলেনি। এমন প্রেক্ষাপটে ক্যালিফোর্নিয়ার আইনজীবীদের নিয়ন্ত্রক সংস্থার কাছে তাঁর বিরুদ্ধে তদন্তের দাবি জানিয়ে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করেছে একটি অলাভজনক সংগঠন।

ওয়াশিংটনভিত্তিক সংগঠন ‘ক্যাম্পেইন ফর অ্যাকাউন্টেবিলিটি’-এর প্রধান মিশেল কুপারস্মিথ জানিয়েছেন, টেলিভিশন বিশ্লেষক এবং হোয়াইট হাউসের মুখপাত্র হিসেবে নিজের গ্রহণযোগ্যতা বাড়াতে জাকারিয়া ভুয়া আইনজীবী পরিচয় ব্যবহার করেছেন। ক্যালিফোর্নিয়ায় যথাযথ লাইসেন্স ছাড়া আইনজীবী পরিচয় দেওয়া আইনত দণ্ডনীয় অপরাধ উল্লেখ করে তাঁর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছে।

দায়িত্ব নেওয়ার পর প্রথম ব্রিফিং শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে জাকারিয়া দাবি করেন, তিনি চীনে আইনজীবী হিসেবে যোগ্যতা যাচাইয়ের পরীক্ষা দিয়েছিলেন। তবে চীনে কেবল দেশটির নাগরিকদের জন্যই সেই পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ রয়েছে। লাইসেন্সসংক্রান্ত অভিযোগ প্রসঙ্গে জাকারিয়া জানান, তিনি আন্তর্জাতিক লেনদেনবিষয়ক আইনের চর্চা করেন এবং এর জন্য প্রয়োজনীয় সব সনদ তাঁর রয়েছে।

জনপ্রিয়

মোংলা বন্দরে দুটি আধুনিক কন্টেইনার জেটির ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী

আইনজীবী পরিচয় নিয়ে বিতর্কে হোয়াইট হাউসের নতুন প্রেস সেক্রেটারি কেটি জাকারিয়া

সর্বশেষ হালনাগাদ : ০১:৩৩:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬