Dhaka ০৬:৫৪ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
ডিসেম্বরের মধ্যে নতুন মজুরি কাঠামো চূড়ান্ত, শ্রমিকদের বেতন জানুয়ারি থেকে কার্যকর বড়দিন উদযাপনে খ্রিষ্টান কল্যাণ ট্রাস্টকে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী কারখানা বন্ধের চক্রান্ত ও উসকানিকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে: সালাহউদ্দিন আহমদ পোশাকশিল্পে টানা অস্থিতিশীলতায় চরম উদ্বিগ্ন উদ্যোক্তারা দেশে কর্মক্ষম জনগোষ্ঠীর ৮৪ শতাংশ অনানুষ্ঠানিক খাতে নিয়োজিত: বিশ্বব্যাংক ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম দাঁড়াল ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা ডলারের বিনিময় হারে ঊর্ধ্বগতি, ব্যাংকের এমডিদের সতর্ক করলেন গভর্নর উদ্যোক্তাদের অনীহায় বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি কমে ৪.১৭ শতাংশে চার মাসে রেমিট্যান্স প্রবাহে ১৪.৭ শতাংশ প্রবৃদ্ধি নবায়নযোগ্য জ্বালানি এখন আর শুধু সম্ভাবনা নয়, অনিবার্য বাস্তবতা: প্রধানমন্ত্রী

ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় যুবশক্তির তীব্র নিন্দা ও প্রতিবাদ

  • সর্বশেষ হালনাগাদ : ০৩:১৩:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
  • ২১ বার দেখা হয়েছে

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর পর অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস অসুস্থ অবস্থায় হুইলচেয়ারে থাকাকালে আওয়ামী লীগ সমর্থকদের একাংশের হাতে পথরোধ ও হেনস্তার শিকার হয়েছেন। এ ঘটনায় এক বিবৃতিতে জাতীয় যুবশক্তি তীব্র নিন্দা ও কঠোর প্রতিবাদ জানিয়েছে। সোমবার (১২ অক্টোবর) তিনি এই হেনস্তার শিকার হন।

বিবৃতিতে বলা হয়, ২০২৪ সালের জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে আওয়ামী লীগ সরকারের পতন ঘটে। সেই সংকটময় সময়ে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব গ্রহণ করেছিলেন ড. মুহাম্মদ ইউনূস। বিশ্বজুড়ে সম্মানিত একজন ব্যক্তিত্বকে বিদেশের মাটিতে সবার সামনে অসুস্থ অবস্থায় হুইলচেয়ারে থাকাকালে ঘেরাও করে কটূক্তি ও গালিগালাজ করা কোনো রাজনৈতিক প্রতিবাদ হতে পারে না। এটি সুস্পষ্ট হেনস্তা এবং রাজনৈতিক শিষ্টাচারবহির্ভূত আচরণ।

জুলাই গণ-অভ্যুত্থানের নেতৃবৃন্দের ওপর ইতিপূর্বে জেনেভা, লন্ডন ও নিউইয়র্কেও একই ধরনের হামলা ও হেনস্তার অপচেষ্টা চালানো হয়েছে। প্রবাসে বসে এ ধরনের বিভ্রান্তিকর ও উসকানিমূলক কর্মকাণ্ড পরিচালনা দেশের ভাবমূর্তিও ক্ষুণ্ণ করছে।

প্রবাসে অবস্থানরত অপশক্তির অপতৎপরতা ও মিথ্যা প্রচারণা রুখতে সর্বস্তরের দেশপ্রেমিক নাগরিককে সজাগ থাকার আহ্বান জানাচ্ছে জাতীয় যুবশক্তি। সংগঠনটি ঘোষণা করছে, জুলাইয়ের চেতনাকে ভয় দেখিয়ে বা অপমান করে দমানো যাবে না। রাজনৈতিক পুনর্বাসনের যেকোনো অপচেষ্টা তরুণ সমাজ ঐক্যবদ্ধভাবে প্রতিহত করবে।

জনপ্রিয়

মোংলা বন্দরে দুটি আধুনিক কন্টেইনার জেটির ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী

ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় যুবশক্তির তীব্র নিন্দা ও প্রতিবাদ

সর্বশেষ হালনাগাদ : ০৩:১৩:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬