Dhaka ১০:৪৫ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
ডিসেম্বরের মধ্যে নতুন মজুরি কাঠামো চূড়ান্ত, শ্রমিকদের বেতন জানুয়ারি থেকে কার্যকর বড়দিন উদযাপনে খ্রিষ্টান কল্যাণ ট্রাস্টকে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী কারখানা বন্ধের চক্রান্ত ও উসকানিকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে: সালাহউদ্দিন আহমদ পোশাকশিল্পে টানা অস্থিতিশীলতায় চরম উদ্বিগ্ন উদ্যোক্তারা দেশে কর্মক্ষম জনগোষ্ঠীর ৮৪ শতাংশ অনানুষ্ঠানিক খাতে নিয়োজিত: বিশ্বব্যাংক ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম দাঁড়াল ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা ডলারের বিনিময় হারে ঊর্ধ্বগতি, ব্যাংকের এমডিদের সতর্ক করলেন গভর্নর উদ্যোক্তাদের অনীহায় বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি কমে ৪.১৭ শতাংশে চার মাসে রেমিট্যান্স প্রবাহে ১৪.৭ শতাংশ প্রবৃদ্ধি নবায়নযোগ্য জ্বালানি এখন আর শুধু সম্ভাবনা নয়, অনিবার্য বাস্তবতা: প্রধানমন্ত্রী

খাইবার পাখতুনখোয়ায় জরুরি অবস্থা জারি, মুখ্যমন্ত্রী গ্রেপ্তার

  • সর্বশেষ হালনাগাদ : ১০:০৪:৩৮ পূর্বাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬
  • ১১ বার দেখা হয়েছে

তীব্র রাজনৈতিক উত্তেজনার মধ্যে পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখোয়া প্রদেশে জরুরি অবস্থা জারি করেছে কেন্দ্রীয় সরকার। সংবিধানের দুটি বিশেষ অনুচ্ছেদের মাধ্যমে প্রদেশটির প্রশাসনিক ও নিরাপত্তা নিয়ন্ত্রণ সরাসরি কেন্দ্রের হাতে নেওয়া হয়েছে। এর মাধ্যমে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) পরিচালিত প্রাদেশিক সরকার ক্ষমতা হারাল।

প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকের পর এ সংক্রান্ত সুপারিশে অনুমোদন দেন রাষ্ট্রপতি আসিফ আলী জারদারি। প্রধানমন্ত্রীর কার্যালয়ের বিবৃতিতে অভিযোগ করা হয়, সন্ত্রাসবাদ দমনে কার্যকর পদক্ষেপ না নেওয়া এবং নিরাপত্তা পরিস্থিতির অবনতি হওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

জরুরি অবস্থা জারির পর পিটিআই নেতা ও আইনপ্রণেতা জুনাইদ আকবর জানান, প্রদেশের মুখ্যমন্ত্রী সোহাইল আফ্রিদি এবং দলীয় প্রাদেশিক সভাপতিকে গ্রেপ্তার করা হয়েছে। ইমরান খানের মুক্তির দাবিতে ইসলামাবাদ অভিমুখে পিটিআইয়ের ‘লং মার্চ’ কর্মসূচির প্রস্তুতির মধ্যেই এই পদক্ষেপ নিল কেন্দ্র।

সরকারের এ পদক্ষেপের প্রতিবাদ জানিয়ে পিটিআইয়ের মুখপাত্র জুলফিকার বুখারি বলেন, এই অসাংবিধানিক সিদ্ধান্তের কারণে দেশে রাজনৈতিক অস্থিরতা ও সংঘাত আরও তীব্র আকার ধারণ করবে।

জনপ্রিয়

মোংলা বন্দরে দুটি আধুনিক কন্টেইনার জেটির ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী

খাইবার পাখতুনখোয়ায় জরুরি অবস্থা জারি, মুখ্যমন্ত্রী গ্রেপ্তার

সর্বশেষ হালনাগাদ : ১০:০৪:৩৮ পূর্বাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬