Dhaka ০৪:৩৮ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
ডিসেম্বরের মধ্যে নতুন মজুরি কাঠামো চূড়ান্ত, শ্রমিকদের বেতন জানুয়ারি থেকে কার্যকর বড়দিন উদযাপনে খ্রিষ্টান কল্যাণ ট্রাস্টকে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী কারখানা বন্ধের চক্রান্ত ও উসকানিকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে: সালাহউদ্দিন আহমদ পোশাকশিল্পে টানা অস্থিতিশীলতায় চরম উদ্বিগ্ন উদ্যোক্তারা দেশে কর্মক্ষম জনগোষ্ঠীর ৮৪ শতাংশ অনানুষ্ঠানিক খাতে নিয়োজিত: বিশ্বব্যাংক ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম দাঁড়াল ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা ডলারের বিনিময় হারে ঊর্ধ্বগতি, ব্যাংকের এমডিদের সতর্ক করলেন গভর্নর উদ্যোক্তাদের অনীহায় বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি কমে ৪.১৭ শতাংশে চার মাসে রেমিট্যান্স প্রবাহে ১৪.৭ শতাংশ প্রবৃদ্ধি নবায়নযোগ্য জ্বালানি এখন আর শুধু সম্ভাবনা নয়, অনিবার্য বাস্তবতা: প্রধানমন্ত্রী

আত্মীয়ের বাড়ি বেড়াতে গিয়ে চেক চুরি ও জালিয়াতি: সাবেক আইনজীবী নেতা কারাগারে

  • সর্বশেষ হালনাগাদ : ০৯:৫০:১১ পূর্বাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬
  • ১৫ বার দেখা হয়েছে

চেক চুরি ও সই জালিয়াতি করে ৩৬ লাখ টাকার বেশি আত্মসাতের চেষ্টার মামলায় লক্ষ্মীপুর জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হুমায়ুন কবির হাওলাদারকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। রোববার বিকেলে লক্ষ্মীপুর জেলা জজ আদালতের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রেজাউল হক দীর্ঘ শুনানি শেষে তাঁর জামিন আবেদন নামঞ্জুর করে এই নির্দেশ দেন।

মামলা ও আদালত সূত্রে জানা গেছে, রায়পুর উপজেলার উদমদমারা গ্রামের বাসিন্দা মরিয়ম বেগমের বাড়িতে আত্মীয়তার সুবাদে দাওয়াতে যান অভিযুক্ত হুমায়ুন কবির। সেখান থেকে তিনি গোপনে মরিয়ম বেগমের একটি চেক চুরি করে নিয়ে যান। পরে ওই চেকে ৩৬ লাখ ৮২ হাজার টাকা বসিয়ে এবং ভুক্তভোগীর সই জাল করে ব্যাংকে জমা দেন। তবে সইয়ে অমিল দেখে ব্যাংক কর্তৃপক্ষ তৎক্ষণাৎ গ্রাহককে বিষয়টি জানায়। এর পরিপ্রেক্ষিতে মরিয়ম বেগমের স্বামী ইউসুফ আলী বাদী হয়ে হুমায়ুন কবিরসহ দুজনকে আসামি করে আদালতে মামলা করেন।

পরবর্তীতে সিআইডির ফরেনসিক পরীক্ষায় প্রমাণিত হয় যে চেকে থাকা সইটি মরিয়ম বেগমের নয়, বরং হুমায়ুন কবিরের করা জাল সই। এ প্রতিবেদনের ওপর ভিত্তি করে আদালত আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। রোববার অভিযুক্ত হুমায়ুন কবির আত্মসমর্পণ করে জামিন চাইলে আদালত তা নামঞ্জুর করে তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

জনপ্রিয়

মোংলা বন্দরে দুটি আধুনিক কন্টেইনার জেটির ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী

আত্মীয়ের বাড়ি বেড়াতে গিয়ে চেক চুরি ও জালিয়াতি: সাবেক আইনজীবী নেতা কারাগারে

সর্বশেষ হালনাগাদ : ০৯:৫০:১১ পূর্বাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬