যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মধ্যে সম্প্রতি ঘোষিত ডিজেল সরবরাহ চুক্তি নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন সুইডেনের প্রধানমন্ত্রী উলফ ক্রিস্টারসন। জ্বালানি খাত থেকে প্রাপ্ত আয় রাশিয়ার যুদ্ধ পরিচালনার অন্যতম উৎস উল্লেখ করে তিনি এ চুক্তিতে হতাশা প্রকাশ করেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় ক্রিস্টারসন জানান, ইউক্রেনের প্রতি সুইডেনের সমর্থন অব্যাহত থাকবে এবং রাশিয়ার ওপর আরও আন্তর্জাতিক চাপ সৃষ্টির আহ্বান জানান তিনি। একই সঙ্গে ইউরোপীয় ইউনিয়ন কর্তৃক রাশিয়ার সামরিক-শিল্প খাতের ওপর ঘোষিত নতুন নিষেধাজ্ঞা প্রস্তাবকে তিনি স্বাগত জানান।
এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, টেলিফোন আলোচনার পর যুক্তরাষ্ট্র ও বিশ্ববাজারে ৩ লাখ টনের বেশি ডিজেল পাঠাতে সম্মত হয়েছে রাশিয়া। পুতিনও এই চুক্তি বৈশ্বিক অর্থনীতির জন্য উপকারী বলে মন্তব্য করেন।























