Dhaka ১১:০৪ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
ডিসেম্বরের মধ্যে নতুন মজুরি কাঠামো চূড়ান্ত, শ্রমিকদের বেতন জানুয়ারি থেকে কার্যকর বড়দিন উদযাপনে খ্রিষ্টান কল্যাণ ট্রাস্টকে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী কারখানা বন্ধের চক্রান্ত ও উসকানিকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে: সালাহউদ্দিন আহমদ পোশাকশিল্পে টানা অস্থিতিশীলতায় চরম উদ্বিগ্ন উদ্যোক্তারা দেশে কর্মক্ষম জনগোষ্ঠীর ৮৪ শতাংশ অনানুষ্ঠানিক খাতে নিয়োজিত: বিশ্বব্যাংক ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম দাঁড়াল ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা ডলারের বিনিময় হারে ঊর্ধ্বগতি, ব্যাংকের এমডিদের সতর্ক করলেন গভর্নর উদ্যোক্তাদের অনীহায় বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি কমে ৪.১৭ শতাংশে চার মাসে রেমিট্যান্স প্রবাহে ১৪.৭ শতাংশ প্রবৃদ্ধি নবায়নযোগ্য জ্বালানি এখন আর শুধু সম্ভাবনা নয়, অনিবার্য বাস্তবতা: প্রধানমন্ত্রী

ইরান সংঘাতের পক্ষে রুবিওর যুক্তি, ইতিহাসের পুনরাবৃত্তির হুঁশিয়ারি তেহরানের

  • সর্বশেষ হালনাগাদ : ১১:০০:৫৭ পূর্বাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬
  • ১৭ বার দেখা হয়েছে

ইরানের বিরুদ্ধে ওয়াশিংটনের সামরিক পদক্ষেপের পক্ষে যুক্তি তুলে ধরতে প্রাচীন গ্রিস ও পারস্যের সংঘাতের ইতিহাস টেনেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। অন্যদিকে তেহরান এই বক্তব্য প্রত্যাখ্যান করে পাল্টা হুঁশিয়ারি দিয়েছে। ইরানের নিরাপত্তাপ্রধান মোহসেন রেজায়ি বলেছেন, ইতিহাসকে ঢাল হিসেবে ব্যবহার করলে তার পুনরাবৃত্তির জন্যও প্রস্তুত থাকা উচিত।

গ্রিসের এথেন্সে দেওয়া এক ভাষণে রুবিও পশ্চিমা সভ্যতাকে প্রাচীন গ্রিস ও রোমের উত্তরাধিকারী হিসেবে বর্ণনা করেন। খ্রিষ্টপূর্ব ৪৮০ সালে এথেন্সে পারস্যের আক্রমণের প্রসঙ্গ টেনে তিনি বর্তমান মার্কিন নীতির পক্ষে সাফাই গান। তিনি ইরানের নেতৃত্বের কঠোর সমালোচনা করে বর্তমান হুমকিগুলোকে প্রাচীন পরিস্থিতির মতোই বাস্তব বলে উল্লেখ করেন এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের শক্তি অর্জনের নীতির কথা তুলে ধরেন।

রুবিওর মন্তব্যের জবাবে রোমান সম্রাট ভ্যালেরিয়ানের পারস্যের হাতে বন্দি হওয়ার ইতিহাস স্মরণ করিয়ে দেন ইরানের নিরাপত্তাপ্রধান ও দেশটির কর্মকর্তারা। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই অভিযোগ করেন, যুক্তরাষ্ট্র ইতিহাসকে বিকৃতভাবে উপস্থাপন করে নিজেদের আগ্রাসী নীতিকে বৈধতা দেওয়ার চেষ্টা করছে। অন্যদিকে ইরানের সংস্কৃতিমন্ত্রী রেজা সালেহি-আমিরি পশ্চিমা রাজনীতিবিদদের ইরান ও এর সভ্যতার প্রতি সম্মান বজায় রেখে কথা বলার আহ্বান জানান।

চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি থেকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর থেকে দুই পক্ষের মধ্যে সংঘাত চলছে। সরাসরি সংঘাতের মাত্রা কিছুটা কমলেও ইরানে নৌ অবরোধ জারি রয়েছে। বিশ্লেষকদের মতে, রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রেক্ষাপটে ইউরোপীয় মিত্রদের কাছে ইরানকে একটি অভিন্ন শত্রু হিসেবে তুলে ধরে পশ্চিমা ঐক্য পুনর্গঠন করতেই এ ধরনের ঐতিহাসিক বয়ান সামনে আনছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী।

জনপ্রিয়

মোংলা বন্দরে দুটি আধুনিক কন্টেইনার জেটির ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী

ইরান সংঘাতের পক্ষে রুবিওর যুক্তি, ইতিহাসের পুনরাবৃত্তির হুঁশিয়ারি তেহরানের

সর্বশেষ হালনাগাদ : ১১:০০:৫৭ পূর্বাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬