Dhaka ১১:২১ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
ডিসেম্বরের মধ্যে নতুন মজুরি কাঠামো চূড়ান্ত, শ্রমিকদের বেতন জানুয়ারি থেকে কার্যকর বড়দিন উদযাপনে খ্রিষ্টান কল্যাণ ট্রাস্টকে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী কারখানা বন্ধের চক্রান্ত ও উসকানিকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে: সালাহউদ্দিন আহমদ পোশাকশিল্পে টানা অস্থিতিশীলতায় চরম উদ্বিগ্ন উদ্যোক্তারা দেশে কর্মক্ষম জনগোষ্ঠীর ৮৪ শতাংশ অনানুষ্ঠানিক খাতে নিয়োজিত: বিশ্বব্যাংক ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম দাঁড়াল ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা ডলারের বিনিময় হারে ঊর্ধ্বগতি, ব্যাংকের এমডিদের সতর্ক করলেন গভর্নর উদ্যোক্তাদের অনীহায় বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি কমে ৪.১৭ শতাংশে চার মাসে রেমিট্যান্স প্রবাহে ১৪.৭ শতাংশ প্রবৃদ্ধি নবায়নযোগ্য জ্বালানি এখন আর শুধু সম্ভাবনা নয়, অনিবার্য বাস্তবতা: প্রধানমন্ত্রী

দিল্লিতে গণগ্রেপ্তার: মোদি সরকারকে ‘স্বৈরাচারী’ আখ্যা দিলেন প্রিয়াঙ্কা গান্ধী

  • সর্বশেষ হালনাগাদ : ০৬:৪৮:৪৩ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬
  • ১৭ বার দেখা হয়েছে

ভারতের নরেন্দ্র মোদি সরকারের বিরুদ্ধে গণতন্ত্র দুর্বল করা এবং বিক্ষোভকারীদের সাংবিধানিক অধিকার লঙ্ঘনের অভিযোগ তুলেছেন কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী। দিল্লিতে ভোট চুরির প্রতিবাদে ককরোচ জনতা পার্টির (সিজেপি) বিক্ষোভে ধরপাকড়ের ঘটনায় গত শনিবার তিনি এই গুরুতর অভিযোগ করেন।

প্রিয়াঙ্কা বলেন, ‘ভারত এখন আর গণতন্ত্র নেই। এটি একটি স্বৈরাচারী রাষ্ট্রে পরিণত হয়েছে।’ বিরোধী দলের সংসদ সদস্য ও বিক্ষোভকারীদের লক্ষ্যবস্তু করা এবং রাজধানীজুড়ে ব্যাপক বিধিনিষেধ আরোপের অভিযোগও তোলেন তিনি।

তার দাবি, ২৫৪ জন সংসদ সদস্যকে হেনস্তা করে আটক করা হয়েছে। এ ছাড়া দিল্লির বিভিন্ন এলাকায় চলাচলে বাধা, পরিবহনব্যবস্থা ব্যাহত, ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন এবং সাংবিধানিক অধিকার প্রয়োগ করে বিক্ষোভে অংশ নেওয়া তরুণদের আটক করা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।

সরকার ও নির্বাচন কমিশনের মধ্যে যোগসাজশের অভিযোগ তুলে প্রিয়াঙ্কা বলেন, নির্বাচনি অনিয়মের অভিযোগে জবাবদিহির মুখোমুখি হওয়ার আশঙ্কায় ক্ষমতাসীনরা ভীত।

গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে দুর্বল করতে যারা সহায়তা করছে, তাদেরও তীব্র সমালোচনা করেন তিনি। এ ধরনের কর্মকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে ‘দেশের সঙ্গে বিশ্বাসঘাতকতার’ অভিযোগ তোলেন কংগ্রেস নেত্রী।

জনপ্রিয়

মোংলা বন্দরে দুটি আধুনিক কন্টেইনার জেটির ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী

দিল্লিতে গণগ্রেপ্তার: মোদি সরকারকে ‘স্বৈরাচারী’ আখ্যা দিলেন প্রিয়াঙ্কা গান্ধী

সর্বশেষ হালনাগাদ : ০৬:৪৮:৪৩ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬