Dhaka ০৫:০২ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
ডিসেম্বরের মধ্যে নতুন মজুরি কাঠামো চূড়ান্ত, শ্রমিকদের বেতন জানুয়ারি থেকে কার্যকর বড়দিন উদযাপনে খ্রিষ্টান কল্যাণ ট্রাস্টকে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী কারখানা বন্ধের চক্রান্ত ও উসকানিকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে: সালাহউদ্দিন আহমদ পোশাকশিল্পে টানা অস্থিতিশীলতায় চরম উদ্বিগ্ন উদ্যোক্তারা দেশে কর্মক্ষম জনগোষ্ঠীর ৮৪ শতাংশ অনানুষ্ঠানিক খাতে নিয়োজিত: বিশ্বব্যাংক ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম দাঁড়াল ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা ডলারের বিনিময় হারে ঊর্ধ্বগতি, ব্যাংকের এমডিদের সতর্ক করলেন গভর্নর উদ্যোক্তাদের অনীহায় বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি কমে ৪.১৭ শতাংশে চার মাসে রেমিট্যান্স প্রবাহে ১৪.৭ শতাংশ প্রবৃদ্ধি নবায়নযোগ্য জ্বালানি এখন আর শুধু সম্ভাবনা নয়, অনিবার্য বাস্তবতা: প্রধানমন্ত্রী

এশিয়ান হকি চ্যাম্পিয়নস ট্রফিতে পাকিস্তানের জায়গায় সুযোগ পেল বাংলাদেশ

  • সর্বশেষ হালনাগাদ : ০৬:১৮:০১ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬
  • ১৬ বার দেখা হয়েছে

পাকিস্তান প্রতিযোগিতা থেকে নাম প্রত্যাহার করে নেওয়ায় মর্যাদাপূর্ণ এশিয়ান হকি চ্যাম্পিয়নস ট্রফিতে খেলার এক বিশাল সুযোগ পেল বাংলাদেশ জাতীয় হকি দল। এর মাধ্যমে এশিয়ার সেরা দলগুলোর বিরুদ্ধে নিজেদের সামর্থ্য প্রমাণের দুয়ার উন্মোচিত হলো লাল-সবুজের প্রতিনিধিদের সামনে।

শনিবার (১০ অক্টোবর) বাংলাদেশ হকি ফেডারেশনের (বিএইচএফ) অফিসিয়াল ফেসবুক পেজে বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়েছে। খবর খেলাধুলা ডেস্কের।

টুর্নামেন্টের নিয়ম অনুযায়ী এশিয়ান গেমসে অংশগ্রহণকারী শীর্ষ ছয়টি দল সরাসরি এই ট্রফিতে খেলার যোগ্যতা অর্জন করে। তবে স্বাগতিক ভারতের সঙ্গে চলমান রাজনৈতিক অস্থিরতা ও উত্তেজনার প্রেক্ষাপটে টুর্নামেন্ট থেকে নিজেদের নাম প্রত্যাহার করে নেয় পাকিস্তান। এর ফলে এশিয়ান গেমসে সপ্তম স্থান অর্জনকারী বাংলাদেশ রিজার্ভ দল হিসেবে টুর্নামেন্টে অংশগ্রহণের এ সুযোগ লাভ করে।

ভারতের পাঞ্জাবে আগামী ২৭ অক্টোবর থেকে ৫ নভেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হবে এবারের এশিয়ান হকি চ্যাম্পিয়নস ট্রফি। ছয় দেশের এই প্রতিযোগিতায় বাংলাদেশ ছাড়াও অংশ নিচ্ছে স্বাগতিক ভারত, জাপান, মালয়েশিয়া, দক্ষিণ কোরিয়া ও চীন। রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে প্রতিটি দল একে অপরের মুখোমুখি হবে এবং পয়েন্ট তালিকার শীর্ষ চার দল সেমিফাইনালে খেলার টিকিট পাবে।

ঘোষিত সময়সূচি অনুযায়ী, ২৭ অক্টোবর শক্তিশালী ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে বাংলাদেশের টুর্নামেন্ট অভিযান। এরপর ২৯ অক্টোবর জাপানের মুখোমুখি হবে লাল-সবুজের দল। একদিনের বিরতি দিয়ে ৩১ অক্টোবর মালয়েশিয়ার বিপক্ষে খেলবে বাংলাদেশ। এছাড়া ১ নভেম্বর দক্ষিণ কোরিয়া এবং ২ নভেম্বর চীনের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচে মাঠে নামবেন বাংলাদেশের হকি খেলোয়াড়রা।

জনপ্রিয়

মোংলা বন্দরে দুটি আধুনিক কন্টেইনার জেটির ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী

এশিয়ান হকি চ্যাম্পিয়নস ট্রফিতে পাকিস্তানের জায়গায় সুযোগ পেল বাংলাদেশ

সর্বশেষ হালনাগাদ : ০৬:১৮:০১ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬