Dhaka ১১:৫৮ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
ডিসেম্বরের মধ্যে নতুন মজুরি কাঠামো চূড়ান্ত, শ্রমিকদের বেতন জানুয়ারি থেকে কার্যকর বড়দিন উদযাপনে খ্রিষ্টান কল্যাণ ট্রাস্টকে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী কারখানা বন্ধের চক্রান্ত ও উসকানিকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে: সালাহউদ্দিন আহমদ পোশাকশিল্পে টানা অস্থিতিশীলতায় চরম উদ্বিগ্ন উদ্যোক্তারা দেশে কর্মক্ষম জনগোষ্ঠীর ৮৪ শতাংশ অনানুষ্ঠানিক খাতে নিয়োজিত: বিশ্বব্যাংক ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম দাঁড়াল ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা ডলারের বিনিময় হারে ঊর্ধ্বগতি, ব্যাংকের এমডিদের সতর্ক করলেন গভর্নর উদ্যোক্তাদের অনীহায় বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি কমে ৪.১৭ শতাংশে চার মাসে রেমিট্যান্স প্রবাহে ১৪.৭ শতাংশ প্রবৃদ্ধি নবায়নযোগ্য জ্বালানি এখন আর শুধু সম্ভাবনা নয়, অনিবার্য বাস্তবতা: প্রধানমন্ত্রী

ভিয়েতনামে প্রায় ২৭০০ বিড়াল চুরির অভিযোগে গ্রেপ্তার ১২

  • সর্বশেষ হালনাগাদ : ১২:০১:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬
  • ২০ বার দেখা হয়েছে

ভিয়েতনামের হো চি মিন সিটিতে আবাসিক এলাকা থেকে প্রায় ২ হাজার ৭০০টি বিড়াল চুরির অভিযোগে ১২ জনকে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ। জবাই করার উদ্দেশ্যে এসব বিড়াল চুরি করা হয়েছিল বলে জানা গেছে।

পুলিশ জানিয়েছে, এই চোর চক্রের কাছ থেকে বিড়াল ধরার ফাঁদ, লোম ছাড়ানোর বৈদ্যুতিক যন্ত্র ও ওজন মাপার মেশিনসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা স্বীকার করেছে যে তারা বিভিন্ন এলাকা থেকে এসব বিড়াল চুরি করে পাচারের চেষ্টা করছিল।

ভিয়েতনামে কুকুর ও বিড়ালের মাংস খাওয়া নিষিদ্ধ না হলেও ব্যবসায়ীদের কাছে পশুর উৎসের বৈধ কাগজপত্র থাকা বাধ্যতামূলক। স্থানীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, চুরি করা এসব বিড়াল রেস্তোরাঁগুলোতে প্রতি কেজি প্রায় ৭০ হাজার ডং বা ২ দশমিক ৭০ ডলারে বিক্রি করা হতো। অভিযুক্তদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

জনপ্রিয়

মোংলা বন্দরে দুটি আধুনিক কন্টেইনার জেটির ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী

ভিয়েতনামে প্রায় ২৭০০ বিড়াল চুরির অভিযোগে গ্রেপ্তার ১২

সর্বশেষ হালনাগাদ : ১২:০১:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬