Dhaka ১১:৫৬ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
ডিসেম্বরের মধ্যে নতুন মজুরি কাঠামো চূড়ান্ত, শ্রমিকদের বেতন জানুয়ারি থেকে কার্যকর বড়দিন উদযাপনে খ্রিষ্টান কল্যাণ ট্রাস্টকে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী কারখানা বন্ধের চক্রান্ত ও উসকানিকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে: সালাহউদ্দিন আহমদ পোশাকশিল্পে টানা অস্থিতিশীলতায় চরম উদ্বিগ্ন উদ্যোক্তারা দেশে কর্মক্ষম জনগোষ্ঠীর ৮৪ শতাংশ অনানুষ্ঠানিক খাতে নিয়োজিত: বিশ্বব্যাংক ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম দাঁড়াল ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা ডলারের বিনিময় হারে ঊর্ধ্বগতি, ব্যাংকের এমডিদের সতর্ক করলেন গভর্নর উদ্যোক্তাদের অনীহায় বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি কমে ৪.১৭ শতাংশে চার মাসে রেমিট্যান্স প্রবাহে ১৪.৭ শতাংশ প্রবৃদ্ধি নবায়নযোগ্য জ্বালানি এখন আর শুধু সম্ভাবনা নয়, অনিবার্য বাস্তবতা: প্রধানমন্ত্রী

ইরানি বাহিনীর হুমকিতে হরমুজ প্রণালি ছাড়ল তেলবাহী ট্যাংকার

  • সর্বশেষ হালনাগাদ : ১১:৪২:৩৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬
  • ৯ বার দেখা হয়েছে

কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি দিয়ে যাওয়ার সময় ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) হুমকির মুখে একটি তেলবাহী ট্যাংকার পথ পরিবর্তন করে ফিরে যেতে বাধ্য হয়েছে। নির্দেশ অমান্য করলে জাহাজটিকে লক্ষ্যবস্তু করা হতে পারে বলে সতর্ক করেছিল ইরানি বাহিনী।

যুক্তরাজ্যের সামুদ্রিক বাণিজ্যবিষয়ক সংস্থা ইউকে মেরিটাইম ট্রেড অপারেশনস (ইউকেএমটিও) জানিয়েছে, ওমানের খাসাব থেকে প্রায় ২০ কিলোমিটার উত্তরে হরমুজ প্রণালি অতিক্রম করার সময় এ ঘটনা ঘটে। আইআরজিসির নির্দেশের পর ট্যাংকারের ক্যাপ্টেন জাহাজটি ঘুরিয়ে নিয়ে ফিরে যান।

এই ঘটনার ফলে হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজ চলাচলের নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র-ইসরাইল যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই ইরান এই প্রণালিতে জাহাজ চলাচল সীমিত করেছে এবং বেশ কয়েকটি বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনাও ঘটেছে।

তেহরান ইতিমধ্যে জানিয়েছে, হরমুজ প্রণালি ব্যবহারকারী বাণিজ্যিক জাহাজগুলোর কাছ থেকে পারাপারের জন্য ফি নেওয়ার পরিকল্পনা করা হচ্ছে। বিশ্বের অন্যতম প্রধান জ্বালানি পরিবহনপথ হওয়ায় এই প্রণালিতে দীর্ঘমেয়াদি অচলাবস্থা বৈশ্বিক জ্বালানি বাজারে বড় ধরনের প্রভাব ফেলতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

জনপ্রিয়

মোংলা বন্দরে দুটি আধুনিক কন্টেইনার জেটির ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী

ইরানি বাহিনীর হুমকিতে হরমুজ প্রণালি ছাড়ল তেলবাহী ট্যাংকার

সর্বশেষ হালনাগাদ : ১১:৪২:৩৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬