Dhaka ০৮:১২ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
ডিসেম্বরের মধ্যে নতুন মজুরি কাঠামো চূড়ান্ত, শ্রমিকদের বেতন জানুয়ারি থেকে কার্যকর বড়দিন উদযাপনে খ্রিষ্টান কল্যাণ ট্রাস্টকে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী কারখানা বন্ধের চক্রান্ত ও উসকানিকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে: সালাহউদ্দিন আহমদ পোশাকশিল্পে টানা অস্থিতিশীলতায় চরম উদ্বিগ্ন উদ্যোক্তারা দেশে কর্মক্ষম জনগোষ্ঠীর ৮৪ শতাংশ অনানুষ্ঠানিক খাতে নিয়োজিত: বিশ্বব্যাংক ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম দাঁড়াল ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা ডলারের বিনিময় হারে ঊর্ধ্বগতি, ব্যাংকের এমডিদের সতর্ক করলেন গভর্নর উদ্যোক্তাদের অনীহায় বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি কমে ৪.১৭ শতাংশে চার মাসে রেমিট্যান্স প্রবাহে ১৪.৭ শতাংশ প্রবৃদ্ধি নবায়নযোগ্য জ্বালানি এখন আর শুধু সম্ভাবনা নয়, অনিবার্য বাস্তবতা: প্রধানমন্ত্রী

ক্ষুদ্র নৃগোষ্ঠীর উন্নয়ন ও অধিকার নিশ্চিত করতে রাষ্ট্রপতির আহ্বান

  • সর্বশেষ হালনাগাদ : ১১:৪১:০৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬
  • ২০ বার দেখা হয়েছে

দেশের সব ক্ষুদ্র জাতিগোষ্ঠীর মানুষের উন্নয়ন, অধিকার ও মর্যাদা নিশ্চিত করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার দুপুরে বঙ্গভবনে বাংলাদেশ জাতীয়তাবাদী ক্ষুদ্র জাতিগোষ্ঠী দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি মৃগেন হাগিদকের নেতৃত্বে ৫২ সদস্যের একটি প্রতিনিধিদল সৌজন্য সাক্ষাৎ করতে এলে তিনি এ আহ্বান জানান।

সাক্ষাৎকালে প্রতিনিধিদলের সদস্যরা ক্ষুদ্র জাতিগোষ্ঠীর বিভিন্ন সমস্যা ও উন্নয়নমূলক বিষয় রাষ্ট্রপতির কাছে তুলে ধরেন। রাষ্ট্রপতি বলেন, পাহাড় ও সমতলের ক্ষুদ্র জাতিগোষ্ঠীর মানুষের সমস্যা সমাধানে সরকার আন্তরিক। তবে নিজেদের অধিকার ও উন্নয়নের জন্য তাদের নিজেদেরও আরও উদ্যোগী হতে হবে এবং পারস্পরিক সহযোগিতা বাড়াতে হবে।

রাষ্ট্রপতি আরও বলেন, ‘আপনারা এক পা এগিয়ে এলে আমিও দুই পা এগিয়ে যাব।’ তিনি ক্ষুদ্র জাতিগোষ্ঠীর সমস্যা ও সম্ভাবনাগুলো চিহ্নিত করে বাস্তবমুখী প্রকল্প গ্রহণের ওপর জোর দেন। ভূমি-সংক্রান্ত সমস্যা প্রসঙ্গে তিনি বলেন, নিজেদের অধিকার রক্ষায় তাদের সচেতন ও ঐক্যবদ্ধ হতে হবে এবং স্থানীয় প্রশাসনের সঙ্গে যোগাযোগ রেখে সমস্যা সমাধানের চেষ্টা করতে হবে।

মৌলভীবাজারের কুলাউড়ায় খাসিয়া পুঞ্জির পানগাছ কাটার ঘটনাকে অত্যন্ত দুঃখজনক উল্লেখ করে রাষ্ট্রপতি আশ্বস্ত করেন যে, বিষয়টি নিরপেক্ষভাবে তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এ ছাড়া তিনি ক্ষুদ্র জাতিগোষ্ঠীর শিশুদের শিক্ষার সুযোগ ও মানোন্নয়ন এবং তাদের সাংস্কৃতিক ও সামাজিক কর্মকাণ্ডকে এগিয়ে নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন।

সাক্ষাৎকালে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী সাচিং প্রু জেরী এমপি, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী বিজন কান্তি সরকার, সংগঠনের সাধারণ সম্পাদক শিশির দিওসহ কেন্দ্রীয় ও জেলা কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এ সময় রাষ্ট্রপতির সামরিক সচিব, সচিব ও প্রেস সচিবও উপস্থিত ছিলেন।

জনপ্রিয়

মোংলা বন্দরে দুটি আধুনিক কন্টেইনার জেটির ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী

ক্ষুদ্র নৃগোষ্ঠীর উন্নয়ন ও অধিকার নিশ্চিত করতে রাষ্ট্রপতির আহ্বান

সর্বশেষ হালনাগাদ : ১১:৪১:০৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬