Dhaka ০৩:৩০ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
ডিসেম্বরের মধ্যে নতুন মজুরি কাঠামো চূড়ান্ত, শ্রমিকদের বেতন জানুয়ারি থেকে কার্যকর বড়দিন উদযাপনে খ্রিষ্টান কল্যাণ ট্রাস্টকে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী কারখানা বন্ধের চক্রান্ত ও উসকানিকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে: সালাহউদ্দিন আহমদ পোশাকশিল্পে টানা অস্থিতিশীলতায় চরম উদ্বিগ্ন উদ্যোক্তারা দেশে কর্মক্ষম জনগোষ্ঠীর ৮৪ শতাংশ অনানুষ্ঠানিক খাতে নিয়োজিত: বিশ্বব্যাংক ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম দাঁড়াল ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা ডলারের বিনিময় হারে ঊর্ধ্বগতি, ব্যাংকের এমডিদের সতর্ক করলেন গভর্নর উদ্যোক্তাদের অনীহায় বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি কমে ৪.১৭ শতাংশে চার মাসে রেমিট্যান্স প্রবাহে ১৪.৭ শতাংশ প্রবৃদ্ধি নবায়নযোগ্য জ্বালানি এখন আর শুধু সম্ভাবনা নয়, অনিবার্য বাস্তবতা: প্রধানমন্ত্রী

সৌদি আরবে হুথিদের হামলায় কুমিল্লার প্রবাসী বাংলাদেশি নিহত

  • সর্বশেষ হালনাগাদ : ১১:১৬:০৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬
  • ৩২ বার দেখা হয়েছে

সৌদি আরবের পূর্বাঞ্চলীয় প্রদেশের আল খুরাইস এলাকায় আরামকোর একটি তেল স্থাপনায় ইয়েমেনের হুথি বিদ্রোহীদের হামলায় এক প্রবাসী বাংলাদেশি নিহত হয়েছেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, রোববার হুথিদের ছোঁড়া ক্ষেপণাস্ত্র বা ড্রোনের আঘাতে মো. সজিব হোসেন নামের ওই বাংলাদেশির মৃত্যু হয়। নিহত সজিবের বাড়ি কুমিল্লা জেলায় বলে নিশ্চিত করেছে মন্ত্রণালয়।

বাংলাদেশি নাগরিকের এই অনাকাঙ্ক্ষিত মৃত্যুর ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। একই সঙ্গে এ ধরনের বর্বরোচিত হামলার তীব্র নিন্দা জানিয়ে নিহতের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সৌদি আরবে অবস্থিত বাংলাদেশ দূতাবাস ইতিমধ্যে নিহতের পরিবার ও নিয়োগকর্তার সঙ্গে যোগাযোগ রক্ষা করছে। মরদেহ দ্রুত দেশে পাঠানোর প্রক্রিয়া সম্পন্ন করতে সৌদি কর্তৃপক্ষের সঙ্গে প্রয়োজনীয় সমন্বয় করা হচ্ছে বলে জানিয়েছে দূতাবাস।

জনপ্রিয়

মোংলা বন্দরে দুটি আধুনিক কন্টেইনার জেটির ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী

সৌদি আরবে হুথিদের হামলায় কুমিল্লার প্রবাসী বাংলাদেশি নিহত

সর্বশেষ হালনাগাদ : ১১:১৬:০৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬