Dhaka ১২:০২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
ডিসেম্বরের মধ্যে নতুন মজুরি কাঠামো চূড়ান্ত, শ্রমিকদের বেতন জানুয়ারি থেকে কার্যকর বড়দিন উদযাপনে খ্রিষ্টান কল্যাণ ট্রাস্টকে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী কারখানা বন্ধের চক্রান্ত ও উসকানিকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে: সালাহউদ্দিন আহমদ পোশাকশিল্পে টানা অস্থিতিশীলতায় চরম উদ্বিগ্ন উদ্যোক্তারা দেশে কর্মক্ষম জনগোষ্ঠীর ৮৪ শতাংশ অনানুষ্ঠানিক খাতে নিয়োজিত: বিশ্বব্যাংক ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম দাঁড়াল ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা ডলারের বিনিময় হারে ঊর্ধ্বগতি, ব্যাংকের এমডিদের সতর্ক করলেন গভর্নর উদ্যোক্তাদের অনীহায় বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি কমে ৪.১৭ শতাংশে চার মাসে রেমিট্যান্স প্রবাহে ১৪.৭ শতাংশ প্রবৃদ্ধি নবায়নযোগ্য জ্বালানি এখন আর শুধু সম্ভাবনা নয়, অনিবার্য বাস্তবতা: প্রধানমন্ত্রী

সীমান্ত পাহারা ও ড্রোন প্রতিরোধে আরও ১৩ কোটি ইউরো দিচ্ছে ইউরোপীয় ইউনিয়ন

  • সর্বশেষ হালনাগাদ : ১১:০৭:২২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬
  • ১৪ বার দেখা হয়েছে

সদস্য দেশগুলোর ড্রোন ও ড্রোন প্রতিরোধী সক্ষমতা বাড়াতে এবং জোটের বহিঃসীমান্তের নিরাপত্তা জোরদার করতে আরও ১৩ কোটি ইউরো (প্রায় ১৪ কোটি ৫০ লাখ ডলার) অর্থায়নের ঘোষণা দিয়েছে ইউরোপীয় কমিশন। সোমবার এক বিবৃতিতে কমিশনের পক্ষ থেকে এই তথ্য জানানো হয়েছে।

কমিশন জানিয়েছে, বর্ডার ম্যানেজমেন্ট অ্যান্ড ভিসা ইনস্ট্রুমেন্টের (বিএমভিআই) আওতায় এই অর্থ বরাদ্দ করা হচ্ছে। সীমান্ত নজরদারি আরও শক্তিশালী করতে এবং নতুন ধরনের নিরাপত্তা হুমকি মোকাবিলায় ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) চলমান উদ্যোগের অংশ এটি।

এর আগে ২০২৫ সালের ডিসেম্বরে ২৫ কোটি ইউরো এবং চলতি বছরের শুরুতে আরও ১৬ কোটি ৯০ লাখ ইউরো বরাদ্দের ঘোষণা দেওয়া হয়েছিল। এই অর্থ মূলত নজরদারি ড্রোন ও প্রয়োজনীয় সরঞ্জাম ক্রয়ে ইইউর সদস্য দেশ এবং ইউরোপীয় সীমান্ত ও কোস্ট গার্ড সংস্থা ‘ফ্রন্টেক্স’-কে সহায়তার জন্য দেওয়া হয়।

নতুন এই বরাদ্দের ফলে নজরদারি ও ড্রোন প্রতিরোধী প্রযুক্তির জন্য ইইউর স্বরাষ্ট্রবিষয়ক তহবিল থেকে মোট বরাদ্দকৃত অর্থের পরিমাণ ৫০ কোটি ইউরো ছাড়িয়েছে। এই তহবিলের মাধ্যমে সদস্য দেশগুলো সীমান্ত পরিস্থিতি সম্পর্কে দ্রুত তথ্য সংগ্রহ করতে এবং অননুমোদিত বা শত্রুতাপূর্ণ ড্রোন কার্যক্রমের ঝুঁকি মোকাবিলা করতে পারবে।

জনপ্রিয়

মোংলা বন্দরে দুটি আধুনিক কন্টেইনার জেটির ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী

সীমান্ত পাহারা ও ড্রোন প্রতিরোধে আরও ১৩ কোটি ইউরো দিচ্ছে ইউরোপীয় ইউনিয়ন

সর্বশেষ হালনাগাদ : ১১:০৭:২২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬