খুলনার রূপসা উপজেলার আইচগাতি ইউনিয়নের দুর্জনীমহল এলাকায় আক্তার ঢালী (৬০) নামের এক ব্যক্তিকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এই ঘটনা ঘটে। নিহত আক্তার ঢালী স্থানীয়ভাবে বিএনপির কর্মী হিসেবে পরিচিত ছিলেন।
রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার জাহিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্বৃত্তদের গুলিতে আক্তার ঢালী গুরুতর জখম হন। স্থানীয় বাসিন্দারা তাঁকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘটনার রহস্য উদ্ঘাটনে পুলিশ তদন্ত শুরু করেছে।
can_be_deleted
স্থানীয় সূত্রে জানা গেছে, সন্ধ্যায় মোটরসাইকেলে আসা অজ্ঞাতপরিচয় একদল সন্ত্রাসী আক্তার ঢালীর মাথা লক্ষ্য করে গুলি চালিয়ে দ্রুত পালিয়ে যায়। পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, গত ১৫ আগস্ট রাতে আক্তার ঢালীর ছেলে জয় ঢালীকে (২৭) কুপিয়ে হত্যা করা হয়েছিল। আক্তার ঢালী ছিলেন সেই মামলার বাদী। ধারণা করা হচ্ছে, পূর্ব শত্রুতা ও ছেলে হত্যার জের ধরেই এই হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে।


























