Dhaka ১১:৫৬ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
ডিসেম্বরের মধ্যে নতুন মজুরি কাঠামো চূড়ান্ত, শ্রমিকদের বেতন জানুয়ারি থেকে কার্যকর বড়দিন উদযাপনে খ্রিষ্টান কল্যাণ ট্রাস্টকে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী কারখানা বন্ধের চক্রান্ত ও উসকানিকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে: সালাহউদ্দিন আহমদ পোশাকশিল্পে টানা অস্থিতিশীলতায় চরম উদ্বিগ্ন উদ্যোক্তারা দেশে কর্মক্ষম জনগোষ্ঠীর ৮৪ শতাংশ অনানুষ্ঠানিক খাতে নিয়োজিত: বিশ্বব্যাংক ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম দাঁড়াল ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা ডলারের বিনিময় হারে ঊর্ধ্বগতি, ব্যাংকের এমডিদের সতর্ক করলেন গভর্নর উদ্যোক্তাদের অনীহায় বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি কমে ৪.১৭ শতাংশে চার মাসে রেমিট্যান্স প্রবাহে ১৪.৭ শতাংশ প্রবৃদ্ধি নবায়নযোগ্য জ্বালানি এখন আর শুধু সম্ভাবনা নয়, অনিবার্য বাস্তবতা: প্রধানমন্ত্রী

হুথিদের হামলার জেরে রিয়াদে মক্কা প্রতিরক্ষা জোটের জরুরি বৈঠক

  • সর্বশেষ হালনাগাদ : ১০:৪৪:১৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬
  • ১৩ বার দেখা হয়েছে

ইয়েমেনের হুথি বিদ্রোহীদের ধারাবাহিক হামলার প্রেক্ষাপটে আঞ্চলিক নিরাপত্তা জোরদার ও পারস্পরিক সামরিক সহযোগিতা বাড়াতে জরুরি বৈঠকে বসছেন মক্কা প্রতিরক্ষা চুক্তির সদস্যরা। সৌদি আরবের রাজধানী রিয়াদে সোমবার এই বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় এই তথ্য নিশ্চিত করেছে।

জরুরি এই বৈঠকে অংশ নিতে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার, সেনাপ্রধান অসীম মুনীর এবং প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ ইতোমধ্যে রিয়াদে পৌঁছেছেন। বৈঠকে সৌদি আরব ও তুরস্কের শীর্ষ পর্যায়ের মন্ত্রী এবং সামরিক কর্মকর্তারাও অংশ নেবেন।

রিয়াদে যাওয়ার আগে ইসহাক দার মদিনায় যান। সেখানে তিনি মসজিদে নববীতে নামাজ আদায় এবং পবিত্র রওজা মোবারক জিয়ারত করেন।

গত আগস্টে স্বাক্ষরিত মক্কা প্রতিরক্ষা চুক্তিতে সদস্যদেশগুলোর মধ্যে পারস্পরিক নিরাপত্তার বিষয়ে গুরুত্বপূর্ণ অঙ্গীকার করা হয়। চুক্তির আওতায় কোনো একটি সদস্যরাষ্ট্রের ওপর হামলা হলে সেটিকে পুরো জোটের ওপর আক্রমণ হিসেবে বিবেচনা করার কথা বলা হয়েছে।

হুথিদের সাম্প্রতিক তৎপরতার কারণে এরই মধ্যে আঞ্চলিক উত্তেজনা বেড়েছে। ইয়েমেনভিত্তিক এই বিদ্রোহীরা সৌদি আরবের বিভিন্ন স্থানে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে। এর জবাবে সৌদি নেতৃত্বাধীন জোটও পাল্টা সামরিক অভিযান শুরু করেছে।

এমন পরিস্থিতিতে সদস্য দেশগুলোর মধ্যে সমন্বয় ও প্রতিরক্ষা সহযোগিতা আরো জোরদার করতেই এবারের জরুরি বৈঠক ডাকা হয়েছে। এর আগে গত মাসেও সৌদি আরবের রাজধানীতে তিন দেশের সামরিক প্রধানদের মধ্যে জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়েছিল।

সৌদি আরবের নিরাপত্তার বিষয়ে পাকিস্তান এরই মধ্যে তাদের অবস্থান স্পষ্ট করেছে। ইসলামাবাদ জানিয়েছে, রিয়াদের নিরাপত্তা নিশ্চিত করতে তারা যেকোনো পরিস্থিতিতে সৌদি আরবের পাশে থাকবে। পাকিস্তানের সেনাপ্রধান অসীম মুনীর ও প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফও পৃথকভাবে সৌদি আরবের প্রতি তাদের শর্তহীন সমর্থনের কথা পুনর্ব্যক্ত করেছেন।

জনপ্রিয়

মোংলা বন্দরে দুটি আধুনিক কন্টেইনার জেটির ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী

হুথিদের হামলার জেরে রিয়াদে মক্কা প্রতিরক্ষা জোটের জরুরি বৈঠক

সর্বশেষ হালনাগাদ : ১০:৪৪:১৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬