ইয়েমেনে হুথি বিদ্রোহীদের হাতে বন্দি বিশ্ব খাদ্য কর্মসূচির (ডব্লিউএফপি) এক কর্মী মুক্তি পেয়েছেন। সোমবার এক বিবৃতিতে ডব্লিউএফপি এই তথ্য নিশ্চিত করে তার মুক্তিকে স্বাগত জানিয়েছে।
সংস্থাটি জানিয়েছে, ইয়েমেনে এখনও জাতিসংঘের ৭২ জন বর্তমান কর্মী এবং পাঁচজন সাবেক কর্মী হুথিদের হেফাজতে বন্দি রয়েছেন, যাদের মধ্যে ডব্লিউএফপির সদস্যরাও আছেন। বন্দিদের দ্রুত ও নিরাপদ মুক্তির জন্য সম্ভাব্য সব ধরনের প্রচেষ্টা অব্যাহত রাখার কথা জানিয়েছে সংস্থাটি। জাতিসংঘের তথ্য অনুযায়ী, ইয়েমেনে বর্তমানে ডব্লিউএফপির অন্তত ৩৮ জন কর্মী আটক রয়েছেন।























