Dhaka ০২:২৮ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
ডিসেম্বরের মধ্যে নতুন মজুরি কাঠামো চূড়ান্ত, শ্রমিকদের বেতন জানুয়ারি থেকে কার্যকর বড়দিন উদযাপনে খ্রিষ্টান কল্যাণ ট্রাস্টকে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী কারখানা বন্ধের চক্রান্ত ও উসকানিকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে: সালাহউদ্দিন আহমদ পোশাকশিল্পে টানা অস্থিতিশীলতায় চরম উদ্বিগ্ন উদ্যোক্তারা দেশে কর্মক্ষম জনগোষ্ঠীর ৮৪ শতাংশ অনানুষ্ঠানিক খাতে নিয়োজিত: বিশ্বব্যাংক ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম দাঁড়াল ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা ডলারের বিনিময় হারে ঊর্ধ্বগতি, ব্যাংকের এমডিদের সতর্ক করলেন গভর্নর উদ্যোক্তাদের অনীহায় বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি কমে ৪.১৭ শতাংশে চার মাসে রেমিট্যান্স প্রবাহে ১৪.৭ শতাংশ প্রবৃদ্ধি নবায়নযোগ্য জ্বালানি এখন আর শুধু সম্ভাবনা নয়, অনিবার্য বাস্তবতা: প্রধানমন্ত্রী

দীর্ঘ ৯ বছর পর কুয়াকাটায় ফিরছে বিচ কার্নিভাল, পর্যটন বিকাশে নতুন আশা

  • সর্বশেষ হালনাগাদ : ১০:০৯:৩৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬
  • ৪০ বার দেখা হয়েছে

দীর্ঘ ৯ বছরের বিরতি কাটিয়ে পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্রসৈকতে আবারও অনুষ্ঠিত হতে যাচ্ছে বহুল প্রতীক্ষিত বিচ কার্নিভাল। পর্যটকদের আকর্ষণ করতে এবং কুয়াকাটাকে একটি আধুনিক ও পূর্ণাঙ্গ পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলার লক্ষ্যে আগামী ২৩ ও ২৪ অক্টোবর দুদিনব্যাপী এই কার্নিভালের আয়োজন করা হয়েছে।

এই আয়োজনকে সামনে রেখে কুয়াকাটার পর্যটন হলিডে হোমসের কনফারেন্স রুমে পর্যটনসংশ্লিষ্ট অংশীজনদের নিয়ে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ পর্যটন করপোরেশনের উদ্যোগে আয়োজিত এই সভায় কুয়াকাটার অবকাঠামোগত উন্নয়ন, নিরাপত্তা, বিনোদন ও পর্যটকসেবা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

বাংলাদেশ পর্যটন করপোরেশনের চেয়ারম্যান মো. সামীমুজ্জামানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী-৪ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির প্রশিক্ষণবিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন। বিশেষ অতিথি ছিলেন পর্যটন করপোরেশনের পরিচালক মো. গনী উল আজম। এছাড়া জেলা পরিষদ প্রশাসক স্নেহাংশু সরকার কুট্টি, ট্যুরিস্ট পুলিশের বরিশাল বিভাগীয় ডিআইজি অর্নিবান চাকমা এবং স্থানীয় ব্যবসায়ী ও পর্যটনসংশ্লিষ্ট বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা সভায় অংশ নেন।

আয়োজকরা জানান, কুয়াকাটার পর্যটন সম্ভাবনাকে বিশ্বমঞ্চে তুলে ধরতেই এই কার্নিভালের উদ্যোগ নেওয়া হয়েছে। দুদিনের এই আয়োজনে সৈকত ক্যাম্পিং, বিচ ফুটবল, কুইজ প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান, পুঁথিপাঠ এবং স্থানীয় ঐতিহ্যবাহী খাবার ও পণ্যের প্রদর্শনীর মতো নানা কর্মসূচি থাকবে। এই আয়োজনকে ঘিরে স্থানীয় পর্যটন ব্যবসায়ীদের মাঝে নতুন উদ্দীপনা তৈরি হয়েছে।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য এবিএম মোশাররফ হোসেন বলেন, কুয়াকাটাকে কেবল সমুদ্রসৈকত হিসেবে নয়, একটি পূর্ণাঙ্গ পর্যটন গন্তব্য হিসেবে গড়ে তুলতে হবে। পর্যটকদের নিরাপত্তা, উন্নত যোগাযোগ ও পরিবেশ সংরক্ষণে সরকারি-বেসরকারি সমন্বিত উদ্যোগের পাশাপাশি স্থানীয়দেরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

জনপ্রিয়

দিনাজপুরের বোচাগঞ্জে দুই বাড়িতে অভিযান, ১৯৪ বস্তা সার জব্দ

দীর্ঘ ৯ বছর পর কুয়াকাটায় ফিরছে বিচ কার্নিভাল, পর্যটন বিকাশে নতুন আশা

সর্বশেষ হালনাগাদ : ১০:০৯:৩৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬