Dhaka ০১:১৫ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
বড়দিন উদযাপনে খ্রিষ্টান কল্যাণ ট্রাস্টকে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী কারখানা বন্ধের চক্রান্ত ও উসকানিকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে: সালাহউদ্দিন আহমদ পোশাকশিল্পে টানা অস্থিতিশীলতায় চরম উদ্বিগ্ন উদ্যোক্তারা দেশে কর্মক্ষম জনগোষ্ঠীর ৮৪ শতাংশ অনানুষ্ঠানিক খাতে নিয়োজিত: বিশ্বব্যাংক ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম দাঁড়াল ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা ডলারের বিনিময় হারে ঊর্ধ্বগতি, ব্যাংকের এমডিদের সতর্ক করলেন গভর্নর উদ্যোক্তাদের অনীহায় বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি কমে ৪.১৭ শতাংশে চার মাসে রেমিট্যান্স প্রবাহে ১৪.৭ শতাংশ প্রবৃদ্ধি নবায়নযোগ্য জ্বালানি এখন আর শুধু সম্ভাবনা নয়, অনিবার্য বাস্তবতা: প্রধানমন্ত্রী ঠাকুরগাঁও-১ ও সংরক্ষিত আসনের নবনির্বাচিত ২ সংসদ সদস্যের শপথগ্রহণ আজ

সেন্টমার্টিন ভ্রমণের অনুমতি মিললেও জাহাজ চলাচল বন্ধ, হতাশ পর্যটকরা

  • সর্বশেষ হালনাগাদ : ০৭:৫৭:১৪ অপরাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২৬
  • ২ বার দেখা হয়েছে

চলতি মাসের ১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্টমার্টিন খুলে দেওয়া হয়েছে। সরকারি সিদ্ধান্ত অনুযায়ী পর্যটন কেন্দ্রটি উন্মুক্ত করা হলেও প্রয়োজনীয় কাগজপত্র, বিভিন্ন সংস্থার ছাড়পত্র ও প্রশাসনিক অনুমোদন না পাওয়ায় এখনো শুরু হয়নি পর্যটকবাহী জাহাজ চলাচল। ফলে দ্বীপ ভ্রমণের সুযোগ চালু হলেও সেখানে যেতে পারছেন না পর্যটকেরা।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, জাহাজ চলাচলের জন্য প্রয়োজনীয় নথিপত্র, বিভিন্ন সংস্থার ছাড়পত্র এবং রুট পারমিট পাওয়ার প্রক্রিয়া এখনো সম্পন্ন হয়নি। এছাড়া পর্যটকদের নিবন্ধনের জন্য বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের নির্ধারিত ব্যবস্থাও পুরোপুরি চালু হয়নি। সব প্রস্তুতি শেষ হলে আগামী বৃহস্পতিবার অথবা শুক্রবার থেকে জাহাজ চলাচল শুরু হতে পারে।

সরকারের সংশোধিত নির্দেশনা অনুযায়ী, ১ নভেম্বর থেকে ১৫ মার্চ পর্যন্ত পর্যটকেরা সেন্টমার্টিন ভ্রমণের পাশাপাশি সেখানে রাতেও থাকতে পারবেন। দীর্ঘ এক বছর পর পর্যটকদের জন্য দ্বীপটি খুলে দেওয়া হলেও জাহাজ চলাচল শুরু না হওয়ায় হতাশ স্থানীয় ব্যবসায়ীরা।

সেন্টমার্টিনে স্থায়ীভাবে বসবাস করেন প্রায় ১২ হাজার মানুষ। তাদের বড় একটি অংশ হোটেল-রিসোর্ট, রেস্তোরাঁ, ক্ষুদ্র ব্যবসা ও নৌপরিবহনের সঙ্গে জড়িত। শুধু হোটেল-রিসোর্ট খাতেই স্থায়ী ও অস্থায়ীভাবে কাজ করেন প্রায় ১ হাজার ৫০০ থেকে ২ হাজার ৫০০ কর্মী।

দ্বীপের একজন রিসোর্ট মালিক বলেন, সব প্রস্তুতি নিয়েও জাহাজ চলাচল শুরু না হওয়ায় আমরা হতাশ। আমার মতো দ্বীপের প্রায় ১০০টি হোটেল-রিসোর্ট পর্যটকদের জন্য প্রস্তুত রয়েছে, কিন্তু পর্যটকরা আসতে পারছেন না।

জনপ্রিয়

প্রিপেইড মিটারে রিচার্জ বন্ধ থাকবে ২৪ ঘণ্টা, ডেসকোর জরুরি নির্দেশনা

সেন্টমার্টিন ভ্রমণের অনুমতি মিললেও জাহাজ চলাচল বন্ধ, হতাশ পর্যটকরা

সর্বশেষ হালনাগাদ : ০৭:৫৭:১৪ অপরাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২৬