Dhaka ০১:১৫ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
বড়দিন উদযাপনে খ্রিষ্টান কল্যাণ ট্রাস্টকে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী কারখানা বন্ধের চক্রান্ত ও উসকানিকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে: সালাহউদ্দিন আহমদ পোশাকশিল্পে টানা অস্থিতিশীলতায় চরম উদ্বিগ্ন উদ্যোক্তারা দেশে কর্মক্ষম জনগোষ্ঠীর ৮৪ শতাংশ অনানুষ্ঠানিক খাতে নিয়োজিত: বিশ্বব্যাংক ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম দাঁড়াল ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা ডলারের বিনিময় হারে ঊর্ধ্বগতি, ব্যাংকের এমডিদের সতর্ক করলেন গভর্নর উদ্যোক্তাদের অনীহায় বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি কমে ৪.১৭ শতাংশে চার মাসে রেমিট্যান্স প্রবাহে ১৪.৭ শতাংশ প্রবৃদ্ধি নবায়নযোগ্য জ্বালানি এখন আর শুধু সম্ভাবনা নয়, অনিবার্য বাস্তবতা: প্রধানমন্ত্রী ঠাকুরগাঁও-১ ও সংরক্ষিত আসনের নবনির্বাচিত ২ সংসদ সদস্যের শপথগ্রহণ আজ

পদ্মাপাড়ের মাওয়ায় দিনভর আনন্দভ্রমণ

  • সর্বশেষ হালনাগাদ : ০৩:৫৭:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
  • ৩০ বার দেখা হয়েছে

রাজধানীর ঢাকা ক্যান্টনমেন্ট বালুঘাট এলাকা থেকে মাওয়ার উদ্দেশে আনন্দভ্রমণে বের হয়েছিল ২০ জন তরুণের একটি দল। ফজরের নামাজের পর ঢাকা ক্যান্টনমেন্ট যুব বিভাগের সদস্যরা দোয়া ও মোনাজাতের মাধ্যমে প্রাইভেট কার ও মোটরসাইকেলযোগে মাওয়ার পথে যাত্রা শুরু করেন।

মাওয়া রিসোর্টে পৌঁছে দলটির সদস্যরা বিভিন্ন খেলায় মেতে ওঠেন। এর মধ্যে হাঁড়িভাঙা ও বিশেষ প্রতিযোগিতার পাশাপাশি সিনিয়র ও জুনিয়র সদস্যদের মধ্যে অনুষ্ঠিত হয় একটি ফুটবল ম্যাচ। খেলাধুলার পর্ব শেষে তরুণেরা পদ্মার স্বচ্ছ পানিতে নেমে দীর্ঘ সময় সাঁতার কেটে ও ভলিবল খেলে সময় কাটান।

দুপুরে ঐতিহ্যবাহী ইলিশ দিয়ে ভোজনের পর শুরু হয় নৌকাভ্রমণ। নতুন ফেরিঘাট থেকে পুরোনো ঘাট পর্যন্ত ট্রলারের ভ্রমণে পদ্মা সেতু ও নদীর দৃশ্য উপভোগ করেন তারা। দিনভর ঘোরাঘুরি ও ভ্রাতৃত্বের মেলবন্ধন শেষে রাতে নিরাপদে ঢাকায় ফিরে আসে দলটি।

জনপ্রিয়

প্রিপেইড মিটারে রিচার্জ বন্ধ থাকবে ২৪ ঘণ্টা, ডেসকোর জরুরি নির্দেশনা

পদ্মাপাড়ের মাওয়ায় দিনভর আনন্দভ্রমণ

সর্বশেষ হালনাগাদ : ০৩:৫৭:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬