Dhaka ০১:১৫ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
বড়দিন উদযাপনে খ্রিষ্টান কল্যাণ ট্রাস্টকে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী কারখানা বন্ধের চক্রান্ত ও উসকানিকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে: সালাহউদ্দিন আহমদ পোশাকশিল্পে টানা অস্থিতিশীলতায় চরম উদ্বিগ্ন উদ্যোক্তারা দেশে কর্মক্ষম জনগোষ্ঠীর ৮৪ শতাংশ অনানুষ্ঠানিক খাতে নিয়োজিত: বিশ্বব্যাংক ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম দাঁড়াল ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা ডলারের বিনিময় হারে ঊর্ধ্বগতি, ব্যাংকের এমডিদের সতর্ক করলেন গভর্নর উদ্যোক্তাদের অনীহায় বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি কমে ৪.১৭ শতাংশে চার মাসে রেমিট্যান্স প্রবাহে ১৪.৭ শতাংশ প্রবৃদ্ধি নবায়নযোগ্য জ্বালানি এখন আর শুধু সম্ভাবনা নয়, অনিবার্য বাস্তবতা: প্রধানমন্ত্রী ঠাকুরগাঁও-১ ও সংরক্ষিত আসনের নবনির্বাচিত ২ সংসদ সদস্যের শপথগ্রহণ আজ

থানচিতে পর্যটকবাহী গাড়ি খাদে পড়ে নিহত ২, আহত ৫

  • সর্বশেষ হালনাগাদ : ১১:৩৮:২০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬
  • ২২ বার দেখা হয়েছে

বান্দরবানের থানচিতে পর্যটকবাহী একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে দুই পর্যটক নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচজন। সোমবার বিকেলে আলীকদম-তিন্দু সংযোগ সড়কের আগোয়াপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় বাসিন্দা ও বিজিবি সূত্রে জানা গেছে, বিকেলে আলীকদম হয়ে একদল পর্যটক তিন্দুর দিকে যাচ্ছিলেন। পথে আগোয়াপাড়া এলাকায় পৌঁছালে তাদের গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের গভীর খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয় এবং পাঁচজন আহত হন।

ঘটনাস্থলটি ৩৮ বিজিবির টেন্ডুমুখ ক্যাম্পের আওতাধীন হওয়ায় খবর পেয়ে বিজিবির একটি টহল দল দ্রুত উদ্ধার কাজে অংশ নেয়। বিজিবি ও স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে আলীকদম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য থানচি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার প্রক্রিয়া চলছে।

থানচি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের স্টেশন মাস্টার অহিদুর রহমান জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়েছেন। হতাহতদের বাড়ি কক্সবাজারের চকরিয়া উপজেলার খুটাখালী এলাকায় বলে জানা গেছে।

জনপ্রিয়

প্রিপেইড মিটারে রিচার্জ বন্ধ থাকবে ২৪ ঘণ্টা, ডেসকোর জরুরি নির্দেশনা

থানচিতে পর্যটকবাহী গাড়ি খাদে পড়ে নিহত ২, আহত ৫

সর্বশেষ হালনাগাদ : ১১:৩৮:২০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬