Dhaka ১১:৪৪ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
ডিসেম্বরের মধ্যে নতুন মজুরি কাঠামো চূড়ান্ত, শ্রমিকদের বেতন জানুয়ারি থেকে কার্যকর বড়দিন উদযাপনে খ্রিষ্টান কল্যাণ ট্রাস্টকে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী কারখানা বন্ধের চক্রান্ত ও উসকানিকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে: সালাহউদ্দিন আহমদ পোশাকশিল্পে টানা অস্থিতিশীলতায় চরম উদ্বিগ্ন উদ্যোক্তারা দেশে কর্মক্ষম জনগোষ্ঠীর ৮৪ শতাংশ অনানুষ্ঠানিক খাতে নিয়োজিত: বিশ্বব্যাংক ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম দাঁড়াল ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা ডলারের বিনিময় হারে ঊর্ধ্বগতি, ব্যাংকের এমডিদের সতর্ক করলেন গভর্নর উদ্যোক্তাদের অনীহায় বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি কমে ৪.১৭ শতাংশে চার মাসে রেমিট্যান্স প্রবাহে ১৪.৭ শতাংশ প্রবৃদ্ধি নবায়নযোগ্য জ্বালানি এখন আর শুধু সম্ভাবনা নয়, অনিবার্য বাস্তবতা: প্রধানমন্ত্রী

দিল্লিতে সংবাদ সংগ্রহের সময় ৩ নারী সাংবাদিককে হেনস্তার অভিযোগ

  • সর্বশেষ হালনাগাদ : ১১:৫৪:০৭ পূর্বাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২৬
  • ১৯ বার দেখা হয়েছে

ভারতের রাজধানী দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভ কর্মসূচির সংবাদ সংগ্রহের সময় দিল্লি পুলিশের বিরুদ্ধে তিন নারী সাংবাদিককে হেনস্তা ও শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে। দেশটির প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে আন্দোলন চলাকালে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী এক নারী সাংবাদিক অভিযোগ করেন, পুলিশের অ্যাকশনের ভিডিও ধারণের সময় এক সহকারী পুলিশ কমিশনার (এসিপি) তাঁকে আপত্তিকরভাবে স্পর্শ করেন এবং ধাক্কা দিয়ে ফেলে দেন। ঘটনার পর সংশ্লিষ্ট থানায় মামলা করতে গেলে পুলিশ এফআইআর গ্রহণে অস্বীকৃতি জানায় বলেও অভিযোগ পাওয়া গেছে। পরে দিল্লি পুলিশ জানিয়েছে, তারা তিনটি অভিযোগ গ্রহণ করেছে এবং বিষয়টি তদন্তের জন্য ক্রাইম ব্রাঞ্চের কাছে হস্তান্তর করা হয়েছে।

এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে লোকসভার বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের জবাবদিহি দাবি করেছেন। তিনি বলেন, দিল্লি পুলিশ সরাসরি কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত হওয়ায় এর দায় এড়ানো যায় না। অন্যদিকে প্রেস কাউন্সিল অব ইন্ডিয়া (পিসিআই) গভীর উদ্বেগ প্রকাশ করে জানিয়েছে, রাজধানীতে সাংবাদিকদের ভয়হীন কাজের পরিবেশ নিশ্চিত না হওয়া সংবাদপত্রের স্বাধীনতার জন্য মারাত্মক উদ্বেগের বিষয়।

জনপ্রিয়

মোংলা বন্দরে দুটি আধুনিক কন্টেইনার জেটির ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী

দিল্লিতে সংবাদ সংগ্রহের সময় ৩ নারী সাংবাদিককে হেনস্তার অভিযোগ

সর্বশেষ হালনাগাদ : ১১:৫৪:০৭ পূর্বাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২৬