Dhaka ১১:৫৪ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
ডিসেম্বরের মধ্যে নতুন মজুরি কাঠামো চূড়ান্ত, শ্রমিকদের বেতন জানুয়ারি থেকে কার্যকর বড়দিন উদযাপনে খ্রিষ্টান কল্যাণ ট্রাস্টকে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী কারখানা বন্ধের চক্রান্ত ও উসকানিকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে: সালাহউদ্দিন আহমদ পোশাকশিল্পে টানা অস্থিতিশীলতায় চরম উদ্বিগ্ন উদ্যোক্তারা দেশে কর্মক্ষম জনগোষ্ঠীর ৮৪ শতাংশ অনানুষ্ঠানিক খাতে নিয়োজিত: বিশ্বব্যাংক ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম দাঁড়াল ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা ডলারের বিনিময় হারে ঊর্ধ্বগতি, ব্যাংকের এমডিদের সতর্ক করলেন গভর্নর উদ্যোক্তাদের অনীহায় বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি কমে ৪.১৭ শতাংশে চার মাসে রেমিট্যান্স প্রবাহে ১৪.৭ শতাংশ প্রবৃদ্ধি নবায়নযোগ্য জ্বালানি এখন আর শুধু সম্ভাবনা নয়, অনিবার্য বাস্তবতা: প্রধানমন্ত্রী

রাশিয়ায় প্লেগে গবেষকের মৃত্যু, কোয়ারেন্টাইনে শতাধিক

  • সর্বশেষ হালনাগাদ : ১১:১৯:০১ পূর্বাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২৬
  • ২২ বার দেখা হয়েছে

রাশিয়ার প্রত্যন্ত সাইবেরীয় অঞ্চল ইরকুতস্কে প্লেগে আক্রান্ত হয়ে ২৮ বছর বয়সি এক গবেষণাকর্মীর মৃত্যুর পর অন্তত পাঁচটি হাসপাতাল বন্ধ করে দেওয়া হয়েছে। এ ঘটনায় শতাধিক মানুষকে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।

স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, শেলেখভ শহরের অ্যান্টি-প্লেগ রিসার্চ ইনস্টিটিউটে কর্মরত দারিয়া শিপিলোভা নামের ওই গবেষণাকর্মী নিউমোনিক প্লেগে আক্রান্ত হয়েছিলেন। এই রোগ অত্যন্ত সংক্রমণক্ষম এবং দ্রুত চিকিৎসা না হলে প্রাণঘাতী হতে পারে।

প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, নমুনা সংগ্রহের সময় জীবন্ত ব্যাকটেরিয়া থাকা একটি টেস্ট টিউব ভেঙে যাওয়ার পর তিনি প্লেগের জীবাণুতে আক্রান্ত হন। পরে চিকিৎসকদের তিনি জানান, নমুনা সংগ্রহের সময় দুর্ঘটনাবশত টেস্টটিউবটি ভেঙে যায়।

২৯ সেপ্টেম্বর গুরুতর নিউমোনিয়ার উপসর্গ নিয়ে তাকে শেলেখভের একটি হাসপাতালে ভর্তি করা হয়। শারীরিক অবস্থার অবনতি হলে তাকে ভেন্টিলেটরে রাখা হয় এবং ১ অক্টোবর তিনি মারা যান।

তার সংস্পর্শে আসা ২০০ জনেরও বেশি মানুষকে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। একই সঙ্গে ইরকুতস্কে বিভিন্ন জনসমাগম ও প্রকাশ্য অনুষ্ঠান বাতিল করা হয়েছে বলেও স্থানীয় প্রতিবেদনে দাবি করা হয়েছে। ইরকুতস্ক অঞ্চলের গভর্নর ইগর কোবজেভ প্রথমদিকে জানিয়েছিলেন, ওই রোগীর ক্ষেত্রে ‘অজ্ঞাত কারণে সৃষ্ট নিউমোনিয়া’ শনাক্ত হয়েছিল।

টেলিগ্রামে দেওয়া এক পোস্টে কোবজেভ বলেন, রোগীর নমুনায় তার পেশাগত কর্মকাণ্ডের সঙ্গে সংশ্লিষ্ট কোনো অণুজীব শনাক্ত হয়নি। তিনি আরও জানান, গত ১০ দিনে ওই গবেষণা প্রতিষ্ঠানের কোনো কর্মীর মধ্যে সংক্রামক রোগের ঘটনা পাওয়া যায়নি। কোবজেভ বলেন, ওই রোগীর সংস্পর্শে আসা সবাইকে শনাক্ত, পরীক্ষা ও চিকিৎসা পর্যবেক্ষণের আওতায় আনা হয়েছে এবং প্রতিদিন তাদের পরীক্ষাগারে পরীক্ষা করা হচ্ছে।

জনপ্রিয়

মোংলা বন্দরে দুটি আধুনিক কন্টেইনার জেটির ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী

রাশিয়ায় প্লেগে গবেষকের মৃত্যু, কোয়ারেন্টাইনে শতাধিক

সর্বশেষ হালনাগাদ : ১১:১৯:০১ পূর্বাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২৬