আজ রাতে ক্রীড়াপ্রেমীদের জন্য থাকছে রোমাঞ্চকর এক রাত। ছোট পর্দায় একযোগে দেখা যাবে আর্জেন্টিনার প্রীতি ম্যাচ এবং উয়েফা নেশন্স লিগের আকর্ষণীয় সব লড়াই।
আজ রাতে মাঠে নামছে আর্জেন্টিনা ও বুরকিনা ফাসো। ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে ইউনাইট৮ স্পোর্টস ১ এবং ওটিটি প্ল্যাটফর্ম জি৫। খেলা শুরু হবে বাংলাদেশ সময় রাত ১২টা ৪৫ মিনিটে।
পাশাপাশি একই সময়ে নেশন্স লিগে নেদারল্যান্ডস বনাম সার্বিয়া ম্যাচটিও সরাসরি উপভোগ করতে পারবেন দর্শকরা। এই ম্যাচগুলো সনি টেন, সনি লাইভ এবং ট্যাপম্যাডের মাধ্যমে সরাসরি সম্প্রচার করা হবে।

























