Dhaka ০৫:৫০ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
ডিসেম্বরের মধ্যে নতুন মজুরি কাঠামো চূড়ান্ত, শ্রমিকদের বেতন জানুয়ারি থেকে কার্যকর বড়দিন উদযাপনে খ্রিষ্টান কল্যাণ ট্রাস্টকে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী কারখানা বন্ধের চক্রান্ত ও উসকানিকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে: সালাহউদ্দিন আহমদ পোশাকশিল্পে টানা অস্থিতিশীলতায় চরম উদ্বিগ্ন উদ্যোক্তারা দেশে কর্মক্ষম জনগোষ্ঠীর ৮৪ শতাংশ অনানুষ্ঠানিক খাতে নিয়োজিত: বিশ্বব্যাংক ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম দাঁড়াল ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা ডলারের বিনিময় হারে ঊর্ধ্বগতি, ব্যাংকের এমডিদের সতর্ক করলেন গভর্নর উদ্যোক্তাদের অনীহায় বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি কমে ৪.১৭ শতাংশে চার মাসে রেমিট্যান্স প্রবাহে ১৪.৭ শতাংশ প্রবৃদ্ধি নবায়নযোগ্য জ্বালানি এখন আর শুধু সম্ভাবনা নয়, অনিবার্য বাস্তবতা: প্রধানমন্ত্রী

ক্রোয়েশিয়াকে ৭–০ গোলে উড়িয়ে দিল ইংল্যান্ড

  • সর্বশেষ হালনাগাদ : ১০:২৬:৪৮ পূর্বাহ্ন, রবিবার, ৪ অক্টোবর ২০২৬
  • ৭ বার দেখা হয়েছে

উয়েফা নেশনস লিগের ম্যাচে ক্রোয়েশিয়ার বিপক্ষে বড় জয় পেয়েছে ইংল্যান্ড। প্রতিপক্ষের মাঠে আক্রমণাত্মক ফুটবল খেলে ৭–০ গোলের বিশাল ব্যবধানে জয় তুলে নিয়েছে থ্রি লায়নরা। দলের পক্ষে জোড়া গোল করেছেন অধিনায়ক হ্যারি কেইন ও উইঙ্গার বুকায়ো সাকা। এছাড়া একটি করে গোল করেন জুড বেলিংহ্যাম, অ্যান্থনি গর্ডন এবং বদলি নামা মর্গান রজার্স।

ম্যাচের শুরু থেকেই স্বাগতিকদের চেপে ধরে ইংল্যান্ড। অষ্টম মিনিটে বেলিংহ্যামের পাসে দলকে এগিয়ে নেন কেইন, যা জাতীয় দলের হয়ে তার ৮৮তম গোল। ম্যাচের ২১ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন রিয়াল মাদ্রিদ তারকা বেলিংহ্যাম। ক্রোয়েশিয়া সুযোগ পেয়েও তা কাজে লাগাতে ব্যর্থ হয়। উল্টো ৩৯ মিনিটে গর্ডন এবং প্রথমার্ধের একেবারে শেষ দিকে সাকা গোল করলে ৪–০ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় সফরকারীরা।

দ্বিতীয়ার্ধের ৫২ মিনিটে এলিয়ট অ্যান্ডারসনের ক্রসে স্লাইড করে নিজের দ্বিতীয় ও দলের পঞ্চম গোলটি আদায় করেন কেইন। এরপর ৬৮ মিনিটে প্রতিপক্ষের রক্ষণের ভুল কাজে লাগিয়ে স্কোরলাইন ৬–০ করেন সাকা। শেষ দিকে ৮৭ মিনিটে মর্গান রজার্স গোলরক্ষককে পরাস্ত করে বল জালে জড়ালে বড় জয় নিশ্চিত হয় ইংল্যান্ডের। এই জয়ের ফলে এ-৩ গ্রুপের দ্বিতীয় স্থানে নিজেদের অবস্থান মজবুত করেছে দলটি।

জনপ্রিয়

মোংলা বন্দরে দুটি আধুনিক কন্টেইনার জেটির ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী

ক্রোয়েশিয়াকে ৭–০ গোলে উড়িয়ে দিল ইংল্যান্ড

সর্বশেষ হালনাগাদ : ১০:২৬:৪৮ পূর্বাহ্ন, রবিবার, ৪ অক্টোবর ২০২৬