Dhaka ০৫:৪৯ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
ডিসেম্বরের মধ্যে নতুন মজুরি কাঠামো চূড়ান্ত, শ্রমিকদের বেতন জানুয়ারি থেকে কার্যকর বড়দিন উদযাপনে খ্রিষ্টান কল্যাণ ট্রাস্টকে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী কারখানা বন্ধের চক্রান্ত ও উসকানিকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে: সালাহউদ্দিন আহমদ পোশাকশিল্পে টানা অস্থিতিশীলতায় চরম উদ্বিগ্ন উদ্যোক্তারা দেশে কর্মক্ষম জনগোষ্ঠীর ৮৪ শতাংশ অনানুষ্ঠানিক খাতে নিয়োজিত: বিশ্বব্যাংক ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম দাঁড়াল ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা ডলারের বিনিময় হারে ঊর্ধ্বগতি, ব্যাংকের এমডিদের সতর্ক করলেন গভর্নর উদ্যোক্তাদের অনীহায় বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি কমে ৪.১৭ শতাংশে চার মাসে রেমিট্যান্স প্রবাহে ১৪.৭ শতাংশ প্রবৃদ্ধি নবায়নযোগ্য জ্বালানি এখন আর শুধু সম্ভাবনা নয়, অনিবার্য বাস্তবতা: প্রধানমন্ত্রী

পদ্মায় বাল্কহেডে করে আনা ৩০৫ বোতল ভারতীয় হুইস্কি জব্দ, আটক ২

  • সর্বশেষ হালনাগাদ : ০৭:০৭:৫৭ অপরাহ্ন, শনিবার, ৩ অক্টোবর ২০২৬
  • ১০ বার দেখা হয়েছে

শরীয়তপুরের নড়িয়া উপজেলার সুরেশ্বর লঞ্চঘাট সংলগ্ন পদ্মা নদীতে অভিযান চালিয়ে একটি বাল্কহেড থেকে ৩০৫ বোতল ভারতীয় ব্ল্যাক হুইস্কি জব্দ করেছে সুরেশ্বর নৌ পুলিশ ফাঁড়ির একটি দল। এ সময় মাদক পরিবহনে জড়িত থাকার অভিযোগে রফিক (৪৫) ও উজ্জ্বল (৪০) নামে দুই ব্যক্তিকে আটক করা হয়। একই সঙ্গে মাদক পরিবহনে ব্যবহৃত ‘এমভি তাসলিমা’ নামের বাল্কহেডটি জব্দ করা হয়েছে।

শনিবার (৩ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সুরেশ্বর নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক মোহাম্মদ ওয়াহিদুজ্জামানের নেতৃত্বে পুলিশের একটি দল পদ্মা নদীর সুরেশ্বর লঞ্চঘাট এলাকায় এ অভিযান পরিচালনা করে।

নৌ পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের মাধ্যমে তারা জানতে পারেন যে, পদ্মা নদী পথ ব্যবহার করে একটি বাল্কহেডে করে অবৈধভাবে বিদেশি মদের চালান পরিবহন করা হচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে পুলিশ নদীর সংশ্লিষ্ট এলাকায় নজরদারি বাড়ায় এবং ‘এমভি তাসলিমা’ নামের বাল্কহেডটিতে তল্লাশি চালায়। তল্লাশিকালে বাল্কহেডটির ভেতর থেকে সুকৌশলে লুকানো ৩০৫ বোতল ভারতীয় ব্ল্যাক হুইস্কি উদ্ধার করা হয়। পরে অবৈধ মদ জব্দের পাশাপাশি পরিবহনকাজে ব্যবহৃত বাল্কহেডটি জব্দ করা হয় এবং ঘটনাস্থল থেকেই রফিক ও উজ্জ্বলকে আটক করে থানায় নিয়ে আসা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সুরেশ্বর নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক মোহাম্মদ ওয়াহিদুজ্জামান জানান, গোপন তথ্যের ভিত্তিতে পদ্মা নদীতে অভিযান চালিয়ে ৩০৫ বোতল ভারতীয় ব্ল্যাক হুইস্কি ও বাল্কহেড উদ্ধারসহ দুজনকে আটক করতে সক্ষম হয়েছেন। আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে এবং তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

তিনি আরও উল্লেখ করেন, নদীপথে যেকোনো ধরনের অবৈধ মাদক পরিবহন ও পাচার রোধে নৌ পুলিশের এ ধরনের নিয়মিত তদারকি ও কঠোর মাদকবিরোধী অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

জনপ্রিয়

মোংলা বন্দরে দুটি আধুনিক কন্টেইনার জেটির ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী

পদ্মায় বাল্কহেডে করে আনা ৩০৫ বোতল ভারতীয় হুইস্কি জব্দ, আটক ২

সর্বশেষ হালনাগাদ : ০৭:০৭:৫৭ অপরাহ্ন, শনিবার, ৩ অক্টোবর ২০২৬