স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেছেন, জনগণকে বেহেশতের গ্যারান্টি না দিলেও উন্নয়নের সুনির্দিষ্ট নিশ্চয়তা দেওয়া হবে। দেশের সামগ্রিক অর্থনৈতিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে বাসযোগ্য গাইবান্ধা এবং একটি উন্নত দেশ গড়তে সরকার বদ্ধপরিকর। বৃহস্পতিবার দুপুরে গাইবান্ধা সার্কিট হাউস মিলনায়তনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী আরও জানান, আগামী জানুয়ারি থেকে জুনের মধ্যে স্থানীয় সরকার নির্বাচন সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে নির্বাচন কমিশনের। নির্বাচন অবাধ ও নিরপেক্ষ করতে প্রশাসনকে সব ধরনের সহায়তা দেবে সরকার। এ সময় সুষম উন্নয়নের লক্ষে প্রধানমন্ত্রী প্রতিটি জেলার জন্য বিশেষ উদ্যোগ নিয়েছেন বলেও উল্লেখ করেন তিনি।


























