Dhaka ০৬:১৪ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
ডিসেম্বরের মধ্যে নতুন মজুরি কাঠামো চূড়ান্ত, শ্রমিকদের বেতন জানুয়ারি থেকে কার্যকর বড়দিন উদযাপনে খ্রিষ্টান কল্যাণ ট্রাস্টকে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী কারখানা বন্ধের চক্রান্ত ও উসকানিকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে: সালাহউদ্দিন আহমদ পোশাকশিল্পে টানা অস্থিতিশীলতায় চরম উদ্বিগ্ন উদ্যোক্তারা দেশে কর্মক্ষম জনগোষ্ঠীর ৮৪ শতাংশ অনানুষ্ঠানিক খাতে নিয়োজিত: বিশ্বব্যাংক ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম দাঁড়াল ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা ডলারের বিনিময় হারে ঊর্ধ্বগতি, ব্যাংকের এমডিদের সতর্ক করলেন গভর্নর উদ্যোক্তাদের অনীহায় বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি কমে ৪.১৭ শতাংশে চার মাসে রেমিট্যান্স প্রবাহে ১৪.৭ শতাংশ প্রবৃদ্ধি নবায়নযোগ্য জ্বালানি এখন আর শুধু সম্ভাবনা নয়, অনিবার্য বাস্তবতা: প্রধানমন্ত্রী

শার্শায় পুলিশের বিশেষ অভিযানে আওয়ামী লীগের ওয়ার্ড সভাপতি গ্রেপ্তার

  • সর্বশেষ হালনাগাদ : ০৩:৩৮:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
  • ১০ বার দেখা হয়েছে

যশোরের শার্শায় পুলিশের চলমান বিশেষ অভিযানে ওয়ার্ড আওয়ামী লীগের এক সভাপতিকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার (১ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার গোড়পাড়া কলোনীপাড়ার নিজ বাড়ি থেকে মো. রবিউল ইসলাম (৫৫) নামের ওই আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করে শার্শা থানা-পুলিশ।

গ্রেপ্তার রবিউল ইসলাম শার্শা উপজেলার ১১ নম্বর নিজামপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি এবং গোড়পাড়া এলাকার হাজী মো. লাল মিয়ার ছেলে। পুলিশ সূত্রে জানা যায়, ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইন এবং ১৯০৮ সালের বিস্ফোরক দ্রব্য আইনে দায়ের করা একটি মামলার তদন্তে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে তাঁকে গ্রেপ্তার করা হয়।

শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামিনুল হক গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে জানান, এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধ দমনে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে। অপরাধের সঙ্গে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না উল্লেখ করে তিনি জানান, গ্রেপ্তার রবিউল ইসলামকে যথাযথ পুলিশ প্রহরায় আদালতে পাঠানো হয়েছে।

জনপ্রিয়

মোংলা বন্দরে দুটি আধুনিক কন্টেইনার জেটির ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী

শার্শায় পুলিশের বিশেষ অভিযানে আওয়ামী লীগের ওয়ার্ড সভাপতি গ্রেপ্তার

সর্বশেষ হালনাগাদ : ০৩:৩৮:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ২ অক্টোবর ২০২৬