Dhaka ১২:৩৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
ডিসেম্বরের মধ্যে নতুন মজুরি কাঠামো চূড়ান্ত, শ্রমিকদের বেতন জানুয়ারি থেকে কার্যকর বড়দিন উদযাপনে খ্রিষ্টান কল্যাণ ট্রাস্টকে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী কারখানা বন্ধের চক্রান্ত ও উসকানিকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে: সালাহউদ্দিন আহমদ পোশাকশিল্পে টানা অস্থিতিশীলতায় চরম উদ্বিগ্ন উদ্যোক্তারা দেশে কর্মক্ষম জনগোষ্ঠীর ৮৪ শতাংশ অনানুষ্ঠানিক খাতে নিয়োজিত: বিশ্বব্যাংক ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম দাঁড়াল ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা ডলারের বিনিময় হারে ঊর্ধ্বগতি, ব্যাংকের এমডিদের সতর্ক করলেন গভর্নর উদ্যোক্তাদের অনীহায় বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি কমে ৪.১৭ শতাংশে চার মাসে রেমিট্যান্স প্রবাহে ১৪.৭ শতাংশ প্রবৃদ্ধি নবায়নযোগ্য জ্বালানি এখন আর শুধু সম্ভাবনা নয়, অনিবার্য বাস্তবতা: প্রধানমন্ত্রী

ভৈরবে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১২ বসতঘর ভস্মীভূত, ফায়ার সার্ভিসের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ

  • সর্বশেষ হালনাগাদ : ১১:১০:১১ পূর্বাহ্ন, শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
  • ৭ বার দেখা হয়েছে

কিশোরগঞ্জের ভৈরবের চন্ডিবের এলাকায় এক ভয়াবহ অগ্নিকাণ্ডে আসবাবপত্রসহ অন্তত ১২টি বসতঘর পুড়ে ভস্মীভূত হয়েছে। বৃহস্পতিবার দিবাগত রাতে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছিল।

খবর পেয়ে ভৈরব ও আশুগঞ্জ ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। তবে ফায়ার সার্ভিসের বিলম্বে আসা, প্রয়োজনীয় পাইপ ও পানির অভাব নিয়ে ক্ষতিগ্রস্তরাসহ স্থানীয়রা তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন। এই ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি, যা স্বস্তির বিষয়।

ফায়ার সার্ভিস ও এলাকাবাসী সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ৭টার দিকে শহরের চন্ডিবের দক্ষিণ পাড়া এলাকার একটি বাড়ি থেকে প্রথমে আগুনের সূত্রপাত হয়। এ সময় স্থানীয়রা দ্রুত ভৈরব ফায়ার সার্ভিসে ফোন করে বিষয়টি জানালেও তারা ঘটনাস্থলে পৌঁছাতে বিলম্ব করেন। এরপর স্থানীয়রা বালতি দিয়ে পানি ঢেলে আগুন নেভানোর চেষ্টা করলেও আগুন দ্রুতগতিতে একে একে ১০-১২টি বসতঘরে ছড়িয়ে পড়ে। এতে পুরো এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে।

পরে একে একে ভৈরব বাজার ও নদী ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে আসলেও, তাদের কাছে পর্যাপ্ত পানি এবং লম্বা পাইপ না থাকায় তারা তাৎক্ষণিক কাজ শুরু করতে পারেননি বলে অভিযোগ উঠেছে। একপর্যায়ে পাশের উপজেলা আশুগঞ্জ থেকে আরও একটি ইউনিট এসে আগুন নেভানোর কাজ শুরু করে। তবে ততক্ষণে প্রায় ১২টি বসতঘর সমস্ত আসবাবপত্রসহ পুড়ে ছাই হয়ে যায়।

স্থানীয়দের অভিযোগ, ফায়ার সার্ভিস কর্মীরা সময়মতো না আসা এবং আগুন নেভাতে তাদের ব্যর্থতার কারণেই তাদের অধিক ক্ষতি হয়েছে।

এ বিষয়ে ভৈরব উপজেলা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আজিজুল হক রাজন জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই ভৈরবের তিনটি ইউনিট ঘটনাস্থলে আসে। তবে পানির উৎস দূরে থাকায় তাদের কাজ করতে কিছুটা বিলম্ব হলেও, সঙ্গে সঙ্গে আশুগঞ্জ ফায়ার সার্ভিসের একটি ইউনিট এসে কাজ শুরু করে। তিনি আরও জানান, প্রথমে একটি বাড়ি থেকে বৈদ্যুতিক শর্টসার্কিট হয়ে আগুনের সূত্রপাত হয়ে দ্রুত অন্যান্য এলাকায় সেটি ছড়িয়ে পড়ে। ক্ষতির পরিমাণ তদন্ত ছাড়া বলা যাচ্ছে না বলেও উল্লেখ করেন এই কর্মকর্তা।

জনপ্রিয়

মোংলা বন্দরে দুটি আধুনিক কন্টেইনার জেটির ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী

ভৈরবে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১২ বসতঘর ভস্মীভূত, ফায়ার সার্ভিসের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ

সর্বশেষ হালনাগাদ : ১১:১০:১১ পূর্বাহ্ন, শুক্রবার, ২ অক্টোবর ২০২৬