Dhaka ০৪:৫৭ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
ডিসেম্বরের মধ্যে নতুন মজুরি কাঠামো চূড়ান্ত, শ্রমিকদের বেতন জানুয়ারি থেকে কার্যকর বড়দিন উদযাপনে খ্রিষ্টান কল্যাণ ট্রাস্টকে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী কারখানা বন্ধের চক্রান্ত ও উসকানিকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে: সালাহউদ্দিন আহমদ পোশাকশিল্পে টানা অস্থিতিশীলতায় চরম উদ্বিগ্ন উদ্যোক্তারা দেশে কর্মক্ষম জনগোষ্ঠীর ৮৪ শতাংশ অনানুষ্ঠানিক খাতে নিয়োজিত: বিশ্বব্যাংক ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম দাঁড়াল ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা ডলারের বিনিময় হারে ঊর্ধ্বগতি, ব্যাংকের এমডিদের সতর্ক করলেন গভর্নর উদ্যোক্তাদের অনীহায় বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি কমে ৪.১৭ শতাংশে চার মাসে রেমিট্যান্স প্রবাহে ১৪.৭ শতাংশ প্রবৃদ্ধি নবায়নযোগ্য জ্বালানি এখন আর শুধু সম্ভাবনা নয়, অনিবার্য বাস্তবতা: প্রধানমন্ত্রী

রাজবাড়ীতে এসআরবির অভিযান: দুটি আগ্নেয়াস্ত্র ও ১০টি ককটেলসহ গ্রেফতার ১

  • সর্বশেষ হালনাগাদ : ০৭:২৬:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
  • ৪১ বার দেখা হয়েছে

রাজবাড়ীর গোয়ালন্দে দুটি দেশীয় তৈরি আগ্নেয়াস্ত্র, তাজা কার্তুজ ও ককটেলসহ মো. ইসলাম শেখ ওরফে আকাশ (৪১) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১০। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে গোয়ালন্দ উপজেলার দক্ষিণ উজানচর এলাকায় পরিচালিত এক বিশেষ অভিযানে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত ইসলাম শেখ ওরফে আকাশ রাজবাড়ীর গোয়ালন্দ থানার ভোলাই মাতবর পাড়ার এরসাদ সেখের ছেলে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তথ্যমতে, তার বিরুদ্ধে আগে থেকেই দুটি অস্ত্র আইন এবং একটি চাঁদাবাজির মামলাসহ মোট তিনটি মামলা রয়েছে।

এসআরবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে এসআরবি-১০, সিপিসি-৩, ফরিদপুর ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল দক্ষিণ উজানচর এলাকায় মাদক ও অবৈধ অস্ত্র উদ্ধারে অভিযান পরিচালনা করে। এ সময় আকাশের কাছ থেকে দেশীয় তৈরি দুটি ওয়ান শ্যুটার গান, দুটি তাজা কার্তুজ এবং ১০টি ককটেল সদৃশ বস্তু উদ্ধার করা হয়।

ফরিদপুর এসআরবি-১০ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার তপন সরকার জানান, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে অস্ত্র ও বিস্ফোরক আইনে নতুন মামলা দায়েরসহ পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের কার্যক্রম চলছে।

জনপ্রিয়

মোংলা বন্দরে দুটি আধুনিক কন্টেইনার জেটির ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী

রাজবাড়ীতে এসআরবির অভিযান: দুটি আগ্নেয়াস্ত্র ও ১০টি ককটেলসহ গ্রেফতার ১

সর্বশেষ হালনাগাদ : ০৭:২৬:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬