Dhaka ০৫:৪৮ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
ডিসেম্বরের মধ্যে নতুন মজুরি কাঠামো চূড়ান্ত, শ্রমিকদের বেতন জানুয়ারি থেকে কার্যকর বড়দিন উদযাপনে খ্রিষ্টান কল্যাণ ট্রাস্টকে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী কারখানা বন্ধের চক্রান্ত ও উসকানিকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে: সালাহউদ্দিন আহমদ পোশাকশিল্পে টানা অস্থিতিশীলতায় চরম উদ্বিগ্ন উদ্যোক্তারা দেশে কর্মক্ষম জনগোষ্ঠীর ৮৪ শতাংশ অনানুষ্ঠানিক খাতে নিয়োজিত: বিশ্বব্যাংক ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম দাঁড়াল ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা ডলারের বিনিময় হারে ঊর্ধ্বগতি, ব্যাংকের এমডিদের সতর্ক করলেন গভর্নর উদ্যোক্তাদের অনীহায় বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি কমে ৪.১৭ শতাংশে চার মাসে রেমিট্যান্স প্রবাহে ১৪.৭ শতাংশ প্রবৃদ্ধি নবায়নযোগ্য জ্বালানি এখন আর শুধু সম্ভাবনা নয়, অনিবার্য বাস্তবতা: প্রধানমন্ত্রী

ফিফা আসিয়ান কাপে আজ ইন্দোনেশিয়ার মুখোমুখি হচ্ছে বাংলাদেশ

  • সর্বশেষ হালনাগাদ : ০৫:২২:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬
  • ১৬ বার দেখা হয়েছে

ফিফা আসিয়ান কাপের গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে আজ স্বাগতিক ইন্দোনেশিয়ার বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। জাকার্তার গেলোরা বুং কার্নো স্টেডিয়ামে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৬টায় ম্যাচটি শুরু হবে। এর আগে টুর্নামেন্টের প্রথম দুই ম্যাচে যথাক্রমে মালয়েশিয়া ও সিঙ্গাপুরের কাছে হেরে বাংলাদেশ দল আগেই টুর্নামেন্ট থেকে ছিটকে পড়েছে। ফলে ইন্দোনেশিয়ার বিপক্ষে ম্যাচটি এখন শুধুই আনুষ্ঠানিকতার। তবে গ্রুপের শেষ ম্যাচটি স্মরণীয় করে রাখতে মুখিয়ে আছেন হামজা, শমিত ও জামালরা। একই দিনে অপর ম্যাচে সি জালাক হারুপাত স্টেডিয়ামে মুখোমুখি হবে মালয়েশিয়া ও সিঙ্গাপুর। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত সাড়ে ৯টায়।

টুর্নামেন্টে দুর্দান্ত ছন্দে রয়েছে স্বাগতিক ইন্দোনেশিয়া। প্রথম ম্যাচে সিঙ্গাপুরকে হারানোর পর মালয়েশিয়ার বিপক্ষে ড্র করে তারা অপরাজিত রয়েছে। ফিফা র‌্যাংকিংয়েও বাংলাদেশের চেয়ে উল্লেখযোগ্য ব্যবধানে এগিয়ে রয়েছে দলটি। ঘরের মাঠ ও পরিচিত কন্ডিশনের সুবিধা কাজে লাগিয়ে তারা শুরু থেকেই আধিপত্য বিস্তার করতে চাইবে। এমন পরিস্থিতিতে ম্যাচটিকে কঠিন পরীক্ষা হিসেবে দেখছেন বাংলাদেশ দলের খেলোয়াড় ও কোচিং স্টাফরা। বাংলাদেশ দলের তারকা মিডফিল্ডার হামজা চৌধুরী জানান, ইন্দোনেশিয়ার বেশ কয়েকজন ফুটবলার ইউরোপের শীর্ষ লিগগুলোতে খেলছেন, যা তাদের বেশ শক্তিশালী করে তুলেছে।

ম্যাচটি যে বেশ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে, তা মেনে নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক জামাল ভূঁইয়াই। তিনি বলেন, প্রতিপক্ষ দল মাঠে আধিপত্য বজায় রাখার চেষ্টা করবে, তবে তাদের মোকাবিলায় দলের সুনির্দিষ্ট পরিকল্পনা রয়েছে। বিশেষ করে ইন্দোনেশিয়ার সেটপিস ও আক্রমণভাগের শক্তিশালী খেলোয়াড়দের নিয়ে বাড়তি সতর্ক থাকতে হবে। সব প্রতিকূলতা সত্ত্বেও জয় কিংবা ড্র নিয়ে মাঠ ছাড়ার প্রত্যয় ব্যক্ত করেছেন বাংলাদেশ অধিনায়ক।

জনপ্রিয়

মোংলা বন্দরে দুটি আধুনিক কন্টেইনার জেটির ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী

ফিফা আসিয়ান কাপে আজ ইন্দোনেশিয়ার মুখোমুখি হচ্ছে বাংলাদেশ

সর্বশেষ হালনাগাদ : ০৫:২২:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬