Dhaka ০৮:১২ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
ডিসেম্বরের মধ্যে নতুন মজুরি কাঠামো চূড়ান্ত, শ্রমিকদের বেতন জানুয়ারি থেকে কার্যকর বড়দিন উদযাপনে খ্রিষ্টান কল্যাণ ট্রাস্টকে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী কারখানা বন্ধের চক্রান্ত ও উসকানিকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে: সালাহউদ্দিন আহমদ পোশাকশিল্পে টানা অস্থিতিশীলতায় চরম উদ্বিগ্ন উদ্যোক্তারা দেশে কর্মক্ষম জনগোষ্ঠীর ৮৪ শতাংশ অনানুষ্ঠানিক খাতে নিয়োজিত: বিশ্বব্যাংক ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম দাঁড়াল ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা ডলারের বিনিময় হারে ঊর্ধ্বগতি, ব্যাংকের এমডিদের সতর্ক করলেন গভর্নর উদ্যোক্তাদের অনীহায় বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি কমে ৪.১৭ শতাংশে চার মাসে রেমিট্যান্স প্রবাহে ১৪.৭ শতাংশ প্রবৃদ্ধি নবায়নযোগ্য জ্বালানি এখন আর শুধু সম্ভাবনা নয়, অনিবার্য বাস্তবতা: প্রধানমন্ত্রী

সাইবার অপরাধ মামলায় জুলাই রাজবন্দি অ্যালায়েন্স নেতা বাবুল শ্রীমঙ্গলে আটক: পরিবারের অভিযোগ ‘স্বৈরাচারী কায়দায়’ গ্রেপ্তার

  • সর্বশেষ হালনাগাদ : ০৪:৫২:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬
  • ১৪ বার দেখা হয়েছে

মৌলভীবাজার জেলা জুলাই রাজবন্দি অ্যালায়েন্স কমিটির দপ্তর সম্পাদক বাবুলকে সাইবার অপরাধ মামলায় শ্রীমঙ্গল থানার পুলিশ আটক করেছে।

বৃহস্পতিবার রাত ১২টার দিকে তাকে আটক করে মৌলভীবাজার সদর থানায় পাঠানো হয়েছে বলে তার পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে।

বাবুলের স্ত্রী আনোয়ারা বেগম মুঠোফোনে সাংবাদিকদের জানান, বৃহস্পতিবার রাত ১টার দিকে শ্রীমঙ্গল থানার একদল পুলিশ তাদের বাসায় গিয়ে বাবুলকে বলেন, থানার ওসি তাকে যেতে বলেছেন। এ সময় বাবুল তার হার্টের সমস্যার কথা জানিয়ে সকালে থানায় যাওয়ার কথা বলেন। তবে পুলিশ তার অনুরোধ না শুনলে তিনি পুলিশের সঙ্গে থানায় যান।

আনোয়ারা বেগমের অভিযোগ, থানায় নেওয়ার পর বাবুলকে মারধর করে লকআপে রাখা হয়। রাত ৩টা পর্যন্ত তিনি ও তার সন্তানেরা থানার সামনে অপেক্ষা করলেও স্বামীর বিষয়ে কোনো স্পষ্ট তথ্য পাননি। পরে রাতে বাবুলকে মৌলভীবাজার সদর থানায় পাঠানো হয় বলে তিনি জানান।

তিনি আরও দাবি করেন, তার স্বামী নির্দোষ। বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে স্বৈরাচারবিরোধী আন্দোলনের সময় তিনি গ্রেপ্তার হয়ে বর্তমান রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলামের সঙ্গে কারাভোগ করেছেন বলেও দাবি করেন আনোয়ারা বেগম।

তিনি আরও বলেন, ‘আমার স্বামীকে স্বৈরাচারী কায়দায় আটক করেছে শ্রীমঙ্গল থানার পুলিশ।’ বাবুলের স্ত্রী তার স্বামীর অবিলম্বে মুক্তি দাবি করেছেন।

শ্রীমঙ্গল ও কমলগঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. ওয়াহিদুজ্জামান রাজু বলেন, সাইবার অপরাধ মামলায় তাকে আটক করা হয়েছে।

এ বিষয়ে শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল মামুনের সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

জনপ্রিয়

মোংলা বন্দরে দুটি আধুনিক কন্টেইনার জেটির ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী

সাইবার অপরাধ মামলায় জুলাই রাজবন্দি অ্যালায়েন্স নেতা বাবুল শ্রীমঙ্গলে আটক: পরিবারের অভিযোগ ‘স্বৈরাচারী কায়দায়’ গ্রেপ্তার

সর্বশেষ হালনাগাদ : ০৪:৫২:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬