Dhaka ১২:১৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
ডিসেম্বরের মধ্যে নতুন মজুরি কাঠামো চূড়ান্ত, শ্রমিকদের বেতন জানুয়ারি থেকে কার্যকর বড়দিন উদযাপনে খ্রিষ্টান কল্যাণ ট্রাস্টকে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী কারখানা বন্ধের চক্রান্ত ও উসকানিকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে: সালাহউদ্দিন আহমদ পোশাকশিল্পে টানা অস্থিতিশীলতায় চরম উদ্বিগ্ন উদ্যোক্তারা দেশে কর্মক্ষম জনগোষ্ঠীর ৮৪ শতাংশ অনানুষ্ঠানিক খাতে নিয়োজিত: বিশ্বব্যাংক ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম দাঁড়াল ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা ডলারের বিনিময় হারে ঊর্ধ্বগতি, ব্যাংকের এমডিদের সতর্ক করলেন গভর্নর উদ্যোক্তাদের অনীহায় বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি কমে ৪.১৭ শতাংশে চার মাসে রেমিট্যান্স প্রবাহে ১৪.৭ শতাংশ প্রবৃদ্ধি নবায়নযোগ্য জ্বালানি এখন আর শুধু সম্ভাবনা নয়, অনিবার্য বাস্তবতা: প্রধানমন্ত্রী

বিএনপি কোনো অপরাধীকে প্রশ্রয় দেয় না এবং অপরাধ প্রমাণিত হলে কঠোর ব্যবস্থা নেয়: রাশেদ খাঁন

  • সর্বশেষ হালনাগাদ : ০৩:৪৪:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬
  • ১০ বার দেখা হয়েছে

রাজধানীর মিরপুরে রাড্ডা এমসিএইচ-এফপি স্বাস্থ্যকেন্দ্রে হামলা, ভাঙচুর, লুটপাট ও স্থাপনা গুঁড়িয়ে দেওয়ার আলোচিত ঘটনায় জড়িত থাকার অভিযোগে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টিকে পদত্যাগের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার (১ অক্টোবর ২০২৬) দুপুরে প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী (সচিব পদমর্যাদা) রাশেদ খাঁন নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে একটি স্ট্যাটাস দিয়ে এই সিদ্ধান্তের কথা জানান। তিনি স্পষ্টভাবে উল্লেখ করেন যে, বিএনপি কখনোই কোনো অপরাধীকে প্রশ্রয় দেয় না এবং অপরাধ প্রমাণিত হলে দল কঠোর ও যথাযথ ব্যবস্থা গ্রহণ করে।

পোস্টে জামায়াতের এক এমপির প্রসঙ্গ টেনে রাশেদ খাঁন আরও মন্তব্য করেন যে, জামায়াত আমির ডা. শফিকুর রহমান যদি তাঁর দলের এমপি গাজী নজরুল ইসলামকে পদত্যাগ করতে বাধ্য করতেন, তবে হয়তো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি হতো না। দলীয় শৃঙ্খলা ও প্রধানমন্ত্রী তারেক রহমানের কঠোর অবস্থানের কথা স্মরণ করিয়ে দিয়ে তিনি বলেন, প্রধানমন্ত্রীর ভাবমূর্তি ক্ষুণ্ন করার অপচেষ্টা এবং দলের নাম ভাঙিয়ে ব্যক্তিগত স্বার্থে অপকর্মে লিপ্ত হওয়ার বিষয়ে শূন্য সহিষ্ণুতা নীতি বজায় রাখা হবে। উল্লেখ্য, গত ২৪ সেপ্টেম্বর দিবাগত রাতে মিরপুর-১ নম্বরে অবস্থিত রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে হামলা চালিয়ে ভারী যন্ত্র দিয়ে তা গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় স্থানীয় সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টির সম্পৃক্ততার অভিযোগ ওঠে, যা নিয়ে এর আগে স্বরাষ্ট্রমন্ত্রীও তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছিলেন।

জনপ্রিয়

মোংলা বন্দরে দুটি আধুনিক কন্টেইনার জেটির ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী

বিএনপি কোনো অপরাধীকে প্রশ্রয় দেয় না এবং অপরাধ প্রমাণিত হলে কঠোর ব্যবস্থা নেয়: রাশেদ খাঁন

সর্বশেষ হালনাগাদ : ০৩:৪৪:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬