Dhaka ০৮:০৯ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
ডিসেম্বরের মধ্যে নতুন মজুরি কাঠামো চূড়ান্ত, শ্রমিকদের বেতন জানুয়ারি থেকে কার্যকর বড়দিন উদযাপনে খ্রিষ্টান কল্যাণ ট্রাস্টকে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী কারখানা বন্ধের চক্রান্ত ও উসকানিকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে: সালাহউদ্দিন আহমদ পোশাকশিল্পে টানা অস্থিতিশীলতায় চরম উদ্বিগ্ন উদ্যোক্তারা দেশে কর্মক্ষম জনগোষ্ঠীর ৮৪ শতাংশ অনানুষ্ঠানিক খাতে নিয়োজিত: বিশ্বব্যাংক ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম দাঁড়াল ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা ডলারের বিনিময় হারে ঊর্ধ্বগতি, ব্যাংকের এমডিদের সতর্ক করলেন গভর্নর উদ্যোক্তাদের অনীহায় বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি কমে ৪.১৭ শতাংশে চার মাসে রেমিট্যান্স প্রবাহে ১৪.৭ শতাংশ প্রবৃদ্ধি নবায়নযোগ্য জ্বালানি এখন আর শুধু সম্ভাবনা নয়, অনিবার্য বাস্তবতা: প্রধানমন্ত্রী

সোনারগাঁয়ে এশিয়ান হাইওয়ের পাশ থেকে যুবকের মৃতদেহ উদ্ধার

  • সর্বশেষ হালনাগাদ : ০৭:১১:৫৪ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
  • ১৩ বার দেখা হয়েছে

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে এশিয়ান হাইওয়ের পাশ থেকে মো. হাবিবুল্লাহ শেখ (২২) নামের এক যুবকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকালে কাঁচপুর ইউনিয়নের চেঙ্গাইন এলাকার অলিম্পিক বিস্কুট ফ্যাক্টরির পশ্চিম পাশে সড়কের ধারে মৃতদেহটি পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহটি উদ্ধার করে।

নিহত মো. হাবিবুল্লাহ শেখ নারায়ণগঞ্জের পশ্চিম দেওভোগ এলাকার মোশারফ হোসেনের ছেলে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে তালতলা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এইচ এম মো. জসীম উদ্দিন জানান, নিহতের বুকে স্পষ্ট আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিক ধারণা করা হচ্ছে, এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। মৃতদেহটি ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল (ভিক্টোরিয়া) মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। এই হত্যাকাণ্ডের নেপথ্য কারণ উদঘাটনে পুলিশ ইতোমধ্যে তদন্ত শুরু করেছে।

জনপ্রিয়

মোংলা বন্দরে দুটি আধুনিক কন্টেইনার জেটির ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী

সোনারগাঁয়ে এশিয়ান হাইওয়ের পাশ থেকে যুবকের মৃতদেহ উদ্ধার

সর্বশেষ হালনাগাদ : ০৭:১১:৫৪ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬