পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় কাউন্সিলের মাধ্যমে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর সহযোগী সংগঠন জাতীয় ছাত্রশক্তির নতুন উপজেলা কমিটি ঘোষণা করা হয়েছে।
মঙ্গলবার আয়োজিত এক কাউন্সিলের মাধ্যমে মো. আল-আমিনকে আহ্বায়ক এবং মো. আল-মামুনকে সদস্য সচিব করে ২১ সদস্য বিশিষ্ট এই কমিটি অনুমোদন দেওয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত নেতাকর্মী ও প্রতিনিধিরা সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার ওপর জোর দেন।
বক্তারা বলেন, নতুন এই কমিটির মাধ্যমে রাঙ্গাবালীতে গতানুগতিক ধারার বাইরে নতুন রাজনীতির সূচনা হলো। তরুণ ও শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি বৈষম্যহীন ও ইনসাফভিত্তিক সমাজ গঠনে ছাত্রশক্তি কাজ করবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।


























