Dhaka ০৬:৩২ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
ডিসেম্বরের মধ্যে নতুন মজুরি কাঠামো চূড়ান্ত, শ্রমিকদের বেতন জানুয়ারি থেকে কার্যকর বড়দিন উদযাপনে খ্রিষ্টান কল্যাণ ট্রাস্টকে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী কারখানা বন্ধের চক্রান্ত ও উসকানিকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে: সালাহউদ্দিন আহমদ পোশাকশিল্পে টানা অস্থিতিশীলতায় চরম উদ্বিগ্ন উদ্যোক্তারা দেশে কর্মক্ষম জনগোষ্ঠীর ৮৪ শতাংশ অনানুষ্ঠানিক খাতে নিয়োজিত: বিশ্বব্যাংক ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম দাঁড়াল ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা ডলারের বিনিময় হারে ঊর্ধ্বগতি, ব্যাংকের এমডিদের সতর্ক করলেন গভর্নর উদ্যোক্তাদের অনীহায় বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি কমে ৪.১৭ শতাংশে চার মাসে রেমিট্যান্স প্রবাহে ১৪.৭ শতাংশ প্রবৃদ্ধি নবায়নযোগ্য জ্বালানি এখন আর শুধু সম্ভাবনা নয়, অনিবার্য বাস্তবতা: প্রধানমন্ত্রী

মৌলভীবাজারে কলেজছাত্র নাঈম হত্যা মামলা: চার আসামির মৃত্যুদণ্ড, খালাস পাঁচ

  • সর্বশেষ হালনাগাদ : ০৭:০৬:৩৯ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
  • ১৭ বার দেখা হয়েছে

মৌলভীবাজারের আলোচিত কলেজছাত্র রেজাউল করিম নাঈম হত্যা মামলায় চারজনকে ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। পাশাপাশি অভিযোগ প্রমাণিত না হওয়ায় পাঁচজনকে বেকসুর খালাস দেওয়া হয়েছে।

বুধবার মৌলভীবাজার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ রবিউল আউয়াল এই চাঞ্চল্যকর রায় ঘোষণা করেন। মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন—নুরুল ইসলাম, সায়মন ইসলাম, নাহিদুল ইসলাম রনি ও আনোয়ার হোসেন। রায়ের সময় দণ্ডপ্রাপ্তদের মধ্যে দুজন কারাগারে উপস্থিত ছিলেন এবং বাকি দুজন পলাতক রয়েছেন। খালাসপ্রাপ্তদের মধ্যে দুজন নারীও রয়েছেন।

মামলার বিবরণ থেকে জানা যায়, ২০২৩ সালের নভেম্বরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি পোস্ট করা নিয়ে বিরোধের জেরে নাঈমকে ধরে নিয়ে কুপিয়ে হত্যা করা হয়। নিহতের বাবার দায়ের করা এই হত্যা মামলায় দ্রুত সময়ের মধ্যে সাক্ষ্যগ্রহণ ও বিচারিক প্রক্রিয়া শেষে আদালত এই রায় প্রদান করলেন।

জনপ্রিয়

মোংলা বন্দরে দুটি আধুনিক কন্টেইনার জেটির ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী

মৌলভীবাজারে কলেজছাত্র নাঈম হত্যা মামলা: চার আসামির মৃত্যুদণ্ড, খালাস পাঁচ

সর্বশেষ হালনাগাদ : ০৭:০৬:৩৯ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬