Dhaka ১০:৩৫ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
ডিসেম্বরের মধ্যে নতুন মজুরি কাঠামো চূড়ান্ত, শ্রমিকদের বেতন জানুয়ারি থেকে কার্যকর বড়দিন উদযাপনে খ্রিষ্টান কল্যাণ ট্রাস্টকে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী কারখানা বন্ধের চক্রান্ত ও উসকানিকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে: সালাহউদ্দিন আহমদ পোশাকশিল্পে টানা অস্থিতিশীলতায় চরম উদ্বিগ্ন উদ্যোক্তারা দেশে কর্মক্ষম জনগোষ্ঠীর ৮৪ শতাংশ অনানুষ্ঠানিক খাতে নিয়োজিত: বিশ্বব্যাংক ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম দাঁড়াল ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা ডলারের বিনিময় হারে ঊর্ধ্বগতি, ব্যাংকের এমডিদের সতর্ক করলেন গভর্নর উদ্যোক্তাদের অনীহায় বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি কমে ৪.১৭ শতাংশে চার মাসে রেমিট্যান্স প্রবাহে ১৪.৭ শতাংশ প্রবৃদ্ধি নবায়নযোগ্য জ্বালানি এখন আর শুধু সম্ভাবনা নয়, অনিবার্য বাস্তবতা: প্রধানমন্ত্রী

যুক্তরাজ্য আবার ইইউতে যোগদানের কথা ভাবছে: ব্রিটিশ প্রধানমন্ত্রী

  • সর্বশেষ হালনাগাদ : ০৭:০৫:২৬ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
  • ১৫ বার দেখা হয়েছে

যুক্তরাজ্যের সঙ্গে ইউরোপের দীর্ঘমেয়াদি সম্পর্ক পুনর্গঠনের অংশ হিসেবে ইউরোপীয় ইউনিয়নে (ইইউ) ফিরে যাওয়ার বিষয়টি বর্তমান সরকার বিবেচনায় রাখতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহাম। বিবিসি ব্রেকফাস্টকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।

সাক্ষাৎকারে ব্রিটিশ প্রধানমন্ত্রী বলেন, বর্তমান ব্রেক্সিট চুক্তি দেশের কল্যাণের চেয়ে ক্ষতিই বেশি ডেকে এনেছে। ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে সম্পর্ক মেরামতের ক্ষেত্রে সম্ভাব্য সব পথ তিনি খতিয়ে দেখতে চান। এর আগে মঙ্গলবার লেবার পার্টির বার্ষিক সম্মেলনে দেওয়া ভাষণে চলতি বছরের শেষের দিকে একটি শীর্ষ সম্মেলনের মাধ্যমে ইইউর সঙ্গে সম্পর্ক আরও জোরালো করার উপায় খোঁজার প্রতিশ্রুতি দিয়েছিলেন তিনি।

তার এই পদক্ষেপে আগামী সাধারণ নির্বাচনে বড় ধরনের রাজনৈতিক মেরুকরণ বা বিভাজন তৈরি হতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। কনজারভেটিভ পার্টি ইতিমধ্যে তার বিরুদ্ধে ‘ব্রেক্সিট আমলের পুরনো লড়াই আবার উসকে দিয়ে নতুন করে ক্ষত তৈরি করার’ চেষ্টার অভিযোগ তুলেছে।

প্রধানমন্ত্রী হিসেবে লেবার পার্টির সম্মেলনে দেওয়া প্রথম ভাষণে অ্যান্ডি বার্নহাম আরও বেশ কিছু নীতিমালার ঘোষণা দেন। এর মধ্যে রয়েছে ২০৩০ সাল থেকে পেনশন ট্রিপল লকের নিয়মে পরিবর্তন এনে একটি জাতীয় পরিচর্যা বা কেয়ার সার্ভিস চালু করা এবং আসন্ন লেবার ইশতেহারে নির্বাচনি সংস্কারের পরিকল্পনা যুক্ত করা। এছাড়া বিবিসি রেডিও ফোরের ‘টুডে’ প্রোগ্রামকে দেওয়া সাক্ষাৎকারে তিনি সতর্ক করে বলেছেন যে, আসছে শীত মৌসুমে যুক্তরাজ্য আরেকটি জ্বালানি সংকটের মুখোমুখি হতে পারে এবং সাধারণ মানুষের বিলের বোঝা কমাতে তিনি সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

জনপ্রিয়

মোংলা বন্দরে দুটি আধুনিক কন্টেইনার জেটির ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী

যুক্তরাজ্য আবার ইইউতে যোগদানের কথা ভাবছে: ব্রিটিশ প্রধানমন্ত্রী

সর্বশেষ হালনাগাদ : ০৭:০৫:২৬ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬