Dhaka ১০:২৬ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
ডিসেম্বরের মধ্যে নতুন মজুরি কাঠামো চূড়ান্ত, শ্রমিকদের বেতন জানুয়ারি থেকে কার্যকর বড়দিন উদযাপনে খ্রিষ্টান কল্যাণ ট্রাস্টকে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী কারখানা বন্ধের চক্রান্ত ও উসকানিকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে: সালাহউদ্দিন আহমদ পোশাকশিল্পে টানা অস্থিতিশীলতায় চরম উদ্বিগ্ন উদ্যোক্তারা দেশে কর্মক্ষম জনগোষ্ঠীর ৮৪ শতাংশ অনানুষ্ঠানিক খাতে নিয়োজিত: বিশ্বব্যাংক ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম দাঁড়াল ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা ডলারের বিনিময় হারে ঊর্ধ্বগতি, ব্যাংকের এমডিদের সতর্ক করলেন গভর্নর উদ্যোক্তাদের অনীহায় বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি কমে ৪.১৭ শতাংশে চার মাসে রেমিট্যান্স প্রবাহে ১৪.৭ শতাংশ প্রবৃদ্ধি নবায়নযোগ্য জ্বালানি এখন আর শুধু সম্ভাবনা নয়, অনিবার্য বাস্তবতা: প্রধানমন্ত্রী

৩৪ হাজার ফুট উঁচুতে দুই পাইলটের সংঘর্ষ, ১৮০ যাত্রীসহ বিমান রক্ষার চাঞ্চল্যকর ঘটনা

  • সর্বশেষ হালনাগাদ : ০৬:৪৬:২৪ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
  • ১২ বার দেখা হয়েছে

আকাশে ৩৪ হাজার ফুট উঁচুতে ফ্লাইদুবাইয়ের একটি বাণিজ্যিক বিমানের ককপিটের ভেতর দুই পাইলটের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এই ঘটনায় বিমানের ভেতর চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। শেষ পর্যন্ত যাত্রীদের মধ্য থেকে অন্য পাইলটদের সহায়তায় বিমানটিকে সৌদির তাবুক বিমানবন্দরে নিরাপده জরুরি অবতরণ করানো হয়।

বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনে জানানো হয়, দুবাই থেকে ইসরাইলের তেল আবিবগামী ফ্লাইদুবাইয়ের বিমানটিতে প্রায় ১৮০ জন যাত্রী ছিলেন। ওড়ার কিছু সময় পরই বিমানের ককপিটের ভেতরে দুই পাইলটের মধ্যে তীব্র বাকবিতণ্ডা ও হাতাহাতি শুরু হয়। প্রাথমিক তথ্যে জানা গেছে, ওই দুই পাইলটই ওমানের নাগরিক।

সংঘর্ষের একপর্যায়ে এক পাইলট অপরজনকে ছুরি দিয়ে আঘাত করেন। ককপিটের ভেতরে ধস্তাধস্তির সেই আওয়াজ ও চিৎকার যাত্রীদের কানে পৌঁছালে এক যাত্রী ককপিটের দরজা খুলে দেখেন, এক পাইলট মেঝেতে পড়ে আছেন এবং চারপাশ রক্তে ভেসে যাচ্ছে। দুই পাইলটের এই মারামারির মধ্যেই হামলাকারী পাইলট বিমানটিকে ধ্বংস করার চেষ্টা করেছিলেন এবং আত্মহত্যার হুমকিও দেন।

পরিস্থিতি সামাল দিতে ককপিটের ভেতর থেকে এয়ার ট্রাফিক কন্ট্রোলের কাছে বিমান ছিনতাই বা অবৈধ হস্তক্ষেপের সংকেত পাঠানো হয়। তবে সৌভাগ্যবশত, বিমানের যাত্রীদের মধ্যে বেশ কয়েকজন পেশাদার পাইলট উপস্থিত ছিলেন। তারা দ্রুত ককপিটে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেন এবং বিমানটিকে নিরাপদে সৌদি আরবের তাবুক বিমানবন্দরে জরুরি অবতরণ করান।

জনপ্রিয়

মোংলা বন্দরে দুটি আধুনিক কন্টেইনার জেটির ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী

৩৪ হাজার ফুট উঁচুতে দুই পাইলটের সংঘর্ষ, ১৮০ যাত্রীসহ বিমান রক্ষার চাঞ্চল্যকর ঘটনা

সর্বশেষ হালনাগাদ : ০৬:৪৬:২৪ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬