Dhaka ০৭:৩৫ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
ডিসেম্বরের মধ্যে নতুন মজুরি কাঠামো চূড়ান্ত, শ্রমিকদের বেতন জানুয়ারি থেকে কার্যকর বড়দিন উদযাপনে খ্রিষ্টান কল্যাণ ট্রাস্টকে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী কারখানা বন্ধের চক্রান্ত ও উসকানিকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে: সালাহউদ্দিন আহমদ পোশাকশিল্পে টানা অস্থিতিশীলতায় চরম উদ্বিগ্ন উদ্যোক্তারা দেশে কর্মক্ষম জনগোষ্ঠীর ৮৪ শতাংশ অনানুষ্ঠানিক খাতে নিয়োজিত: বিশ্বব্যাংক ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম দাঁড়াল ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা ডলারের বিনিময় হারে ঊর্ধ্বগতি, ব্যাংকের এমডিদের সতর্ক করলেন গভর্নর উদ্যোক্তাদের অনীহায় বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি কমে ৪.১৭ শতাংশে চার মাসে রেমিট্যান্স প্রবাহে ১৪.৭ শতাংশ প্রবৃদ্ধি নবায়নযোগ্য জ্বালানি এখন আর শুধু সম্ভাবনা নয়, অনিবার্য বাস্তবতা: প্রধানমন্ত্রী

শ্রীনগরে যুবদল নেতার অবৈধ ড্রেজার পাইপলাইন উচ্ছেদ, কৃষিজমি ভরাটের অভিযোগ

  • সর্বশেষ হালনাগাদ : ০৬:৩৯:৪৩ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
  • ১৪ বার দেখা হয়েছে

মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার ষোলঘর ইউনিয়নে এক যুবদল নেতার অবৈধ ড্রেজার পাইপলাইন উচ্ছেদ করা হয়েছে। ওই ইউনিয়নের ৬নং ওয়ার্ডের যুবদলের সভাপতি মনির হোসেনের বিরুদ্ধে পূর্ব-দেউলভোগ মামা হালিমের পাশে অবৈধভাবে ড্রেজার মেশিন স্থাপনের মাধ্যমে কৃষিজমি ও পুকুর ভরাটের অভিযোগ উঠে। খবর পেয়ে গত বুধবার দুপুরের দিকে ইউনিয়নের সহকারী ভূমি কর্মকর্তা উপস্থিত থেকে ড্রেজারের সংযোগস্থ পাইপলাইন উচ্ছেদ করেন।

স্থানীয়রা জানান, যুবদল নেতা মনির হোসেনের নেতৃত্বে কিছুদিন আগে খৈয়াগাঁও এলাকার পূর্ব দেউলভোগ সড়কের পাশে ড্রেজারের সাব-স্টেশন করা হয়। রাতের আঁধারে দূর থেকে ড্রাম ট্রাকে করে বালু এনে রাস্তার পাশে ফেলে পাইপলাইনের মাধ্যমে জমি ভরাট করা হচ্ছিল। অপরদিকে বালুবাহী ড্রাম ট্রাকের ওভারলোডিংয়ে ষোলঘর-বীরতারা পাকা সড়কটির ব্যাপক ক্ষতিসাধন করে আসছিল ভরাট চক্রটি বলে অভিযোগ এলাকাবাসীর।

খোঁজ নিয়ে জানা গেছে, ষোলঘর ৬নং ওয়ার্ডে যুবলীগের সভাপতি পনির হোসেনের আপন ছোট ভাই ড্রেজার ব্যবসায়ী মনির হোসেন একই ওয়ার্ডের যুবদলের সভাপতি। অবৈধ ভরাট বাণিজ্যে ওই এলাকার হুমায়ুন মেম্বার যুবদল নেতা মনির হোসেনের সহযোগী বলে অভিযোগ রয়েছে। এ বিষয়ে জানতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলে অভিযুক্ত মনির হোসেনের মোবাইল ফোন নম্বর বন্ধ পাওয়া যায়। মো. হুমায়ুন মেম্বারের কাছে জানতে চাইলে তিনি দাবি করে বলেন, কোনো ড্রেজার বা ভরাট বাণিজ্যের সঙ্গে তার কোনো প্রকার সম্পৃক্ততা নেই।

ষোলঘর ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তা রফিকুল ইসলাম বলেন, অবৈধ ড্রেজারের পাইপলাইন উচ্ছেদ করা হয়েছে। ঘটনাস্থলে ড্রেজার সংশ্লিষ্ট কোনো ব্যক্তিকে পাওয়া যায়নি। ড্রেজার পুনরায় চালু করা হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

জনপ্রিয়

মোংলা বন্দরে দুটি আধুনিক কন্টেইনার জেটির ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী

শ্রীনগরে যুবদল নেতার অবৈধ ড্রেজার পাইপলাইন উচ্ছেদ, কৃষিজমি ভরাটের অভিযোগ

সর্বশেষ হালনাগাদ : ০৬:৩৯:৪৩ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬