ইসরাইলের বর্তমান প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ক্ষমতাচ্যুত করতে দেশটির বিরোধী রাজনৈতিক দলগুলো একাট্টা হয়েছে। সরকারের বিরুদ্ধে যৌথভাবে কাজ করার জন্য তারা বেশ কয়েকটি কার্যনির্বাহী কমিটি গঠন করেছে।
আসন্ন সাধারণ নির্বাচনকে সামনে রেখে গঠিত এই পাঁচদলীয় বিরোধী জোটে অবশ্য কোনো আরব দলকে অন্তর্ভুক্ত করা হয়নি। আগামী মাসের নির্বাচনকে বর্তমান সরকার ও বিরোধী পক্ষ উভয়ের জন্যই রাজনৈতিক অস্তিত্বের লড়াই হিসেবে দেখা হচ্ছে।
এর আগে দেশের শীর্ষস্থানীয় কয়েকজন বিরোধী নেতা নির্বাচনী প্রচার ও কৌশল নির্ধারণে একটি যৌথ মোর্চা গঠনের বিষয়ে ঐকমত্যে পৌঁছান, যা ইসরাইলের বর্তমান রাজনৈতিক সমীকরণে বড় ধরনের প্রভাব ফেলতে পারে।























