Dhaka ১০:০০ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
ডিসেম্বরের মধ্যে নতুন মজুরি কাঠামো চূড়ান্ত, শ্রমিকদের বেতন জানুয়ারি থেকে কার্যকর বড়দিন উদযাপনে খ্রিষ্টান কল্যাণ ট্রাস্টকে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী কারখানা বন্ধের চক্রান্ত ও উসকানিকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে: সালাহউদ্দিন আহমদ পোশাকশিল্পে টানা অস্থিতিশীলতায় চরম উদ্বিগ্ন উদ্যোক্তারা দেশে কর্মক্ষম জনগোষ্ঠীর ৮৪ শতাংশ অনানুষ্ঠানিক খাতে নিয়োজিত: বিশ্বব্যাংক ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম দাঁড়াল ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা ডলারের বিনিময় হারে ঊর্ধ্বগতি, ব্যাংকের এমডিদের সতর্ক করলেন গভর্নর উদ্যোক্তাদের অনীহায় বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি কমে ৪.১৭ শতাংশে চার মাসে রেমিট্যান্স প্রবাহে ১৪.৭ শতাংশ প্রবৃদ্ধি নবায়নযোগ্য জ্বালানি এখন আর শুধু সম্ভাবনা নয়, অনিবার্য বাস্তবতা: প্রধানমন্ত্রী

গুগল ম্যাপের নতুন স্যাটেলাইট ছবিতে গাজায় ইসরায়েলি ধ্বংসলীলার করুণ চিত্র

  • সর্বশেষ হালনাগাদ : ০৮:৪৯:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
  • ৭ বার দেখা হয়েছে

গুগল ম্যাপে সম্প্রতি হালনাগাদ করা স্যাটেলাইট ছবিতে অবরুদ্ধ গাজা উপত্যকাজুড়ে ইসরায়েলি বাহিনীর চালানো ধ্বংসযজ্ঞের ভয়াবহতা আরও স্পষ্ট হয়ে উঠেছে। দীর্ঘ সময় ধরে চলা এই সামরিক অভিযানের ফলে গাজার বিস্তীর্ণ জনপদ আজ পুরোপুরি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।

সামনে আসা স্যাটেলাইট চিত্রে দেখা যায়, একের পর এক আবাসিক এলাকা মাটির সঙ্গে মিশে গেছে। প্রধান সড়কগুলোর ক্ষীণ চিহ্ন ছাড়া ধ্বংসের কারণে গাজার এক প্রান্ত থেকে অন্য প্রান্ত আলাদা করা কঠিন হয়ে পড়েছে। একসময়ের জমজমাট ঘরবাড়ি ও ব্যবসাকেন্দ্র এখন কেবল ধূসর ভাঙাচোরা অংশবিশেষ।

এছাড়া গাজার শতাব্দীপ্রাচীন ধর্মীয় উপাসনালয় এবং কৃষিজমিও এই ব্যাপক ধ্বংসযজ্ঞের হাত থেকে রক্ষা পায়নি। নতুন এসব স্যাটেলাইট চিত্র দীর্ঘস্থায়ী সংঘাতের কারণে গাজার অবকাঠামো ও জনজীবনে নেমে আসা চরম বিপর্যয়ের একটি দৃশ্যমান দলিল হিসেবে সামনে এসেছে।

জনপ্রিয়

মোংলা বন্দরে দুটি আধুনিক কন্টেইনার জেটির ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী

গুগল ম্যাপের নতুন স্যাটেলাইট ছবিতে গাজায় ইসরায়েলি ধ্বংসলীলার করুণ চিত্র

সর্বশেষ হালনাগাদ : ০৮:৪৯:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬