Dhaka ০৬:১৩ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
ডিসেম্বরের মধ্যে নতুন মজুরি কাঠামো চূড়ান্ত, শ্রমিকদের বেতন জানুয়ারি থেকে কার্যকর বড়দিন উদযাপনে খ্রিষ্টান কল্যাণ ট্রাস্টকে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী কারখানা বন্ধের চক্রান্ত ও উসকানিকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে: সালাহউদ্দিন আহমদ পোশাকশিল্পে টানা অস্থিতিশীলতায় চরম উদ্বিগ্ন উদ্যোক্তারা দেশে কর্মক্ষম জনগোষ্ঠীর ৮৪ শতাংশ অনানুষ্ঠানিক খাতে নিয়োজিত: বিশ্বব্যাংক ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম দাঁড়াল ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা ডলারের বিনিময় হারে ঊর্ধ্বগতি, ব্যাংকের এমডিদের সতর্ক করলেন গভর্নর উদ্যোক্তাদের অনীহায় বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি কমে ৪.১৭ শতাংশে চার মাসে রেমিট্যান্স প্রবাহে ১৪.৭ শতাংশ প্রবৃদ্ধি নবায়নযোগ্য জ্বালানি এখন আর শুধু সম্ভাবনা নয়, অনিবার্য বাস্তবতা: প্রধানমন্ত্রী

বৃষ্টির কারণে ম্যাচ বাতিল, সমীকরণে সেমিফাইনালে বাংলাদেশ

  • সর্বশেষ হালনাগাদ : ০৮:৪৮:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
  • ১৭ বার দেখা হয়েছে

এশিয়ান গেমস ক্রিকেটে মাঠে বল গড়ানোর আগেই সেমিফাইনালের টিকিট নিশ্চিত করেছে বাংলাদেশ। মঙ্গলবার কোয়ার্টার ফাইনালে মালয়েশিয়ার বিপক্ষে টাইগারদের মুখোমুখি হওয়ার কথা থাকলেও শেষ পর্যন্ত বৃষ্টি সব হিসাব পাল্টে দেয়। টানা বৃষ্টির কারণে ম্যাচটি মাঠে গড়ায়নি এবং র‍্যাঙ্কিংয়ে এগিয়ে থাকার সুবাদে বাংলাদেশ শেষ চারে পৌঁছে যায়।

স্থানীয় সময় সকালের দিকে মাঠ পরিদর্শন শেষে আম্পায়াররা পুরো দিন খেলা হওয়ার কোনো সম্ভাবনা নেই বলে ঘোষণা দেন। এরপরই ম্যাচ পরিত্যক্তের সিদ্ধান্ত বাংলাদেশ দলের ম্যানেজমেন্টকে জানিয়ে দেওয়া হয়। নাগোয়ায় সারাদিন বৃষ্টি অব্যাহত থাকায় দলের পরবর্তী অনুশীলন নিয়ে কিছুটা অনিশ্চয়তা তৈরি হলেও খেলোয়াড়েরা মানসিকভাবে সেমিফাইনালের প্রস্তুতি নিতে শুরু করেছেন।

আগামী ১ অক্টোবর খারোগি অ্যাটলেটিক স্পোর্টস পার্কে এশিয়ান গেমসের প্রথম সেমিফাইনালে পাকিস্তানের বিরুদ্ধে লড়বে বাংলাদেশ। একই ভেন্যুতে দিনের দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে ভারত ও শ্রীলঙ্কা। প্রথম ম্যাচটি শুরু হবে স্থানীয় সময় সকাল ৯টায় এবং দ্বিতীয় ম্যাচটি অনুষ্ঠিত হবে দুপুর ১টা ৩০ মিনিটে।

জনপ্রিয়

মোংলা বন্দরে দুটি আধুনিক কন্টেইনার জেটির ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী

বৃষ্টির কারণে ম্যাচ বাতিল, সমীকরণে সেমিফাইনালে বাংলাদেশ

সর্বশেষ হালনাগাদ : ০৮:৪৮:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬